advertisement

Murshidabad News: ভৈরব পুজোর পরেই এল চরম দুঃসংবাদ, দেবমূর্তির গা থেকে চুরি গেল লক্ষাধিক টাকার গয়না

Last Updated:

সকালে মন্দির খুলতেই চোখ কপালে পুজো কমিটির! উধাও দেবতার সোনার গয়না...

বহরমপুরের সৈদাবাদে ভৈরবের সোনার গয়না চুরির পর
বহরমপুরের সৈদাবাদে ভৈরবের সোনার গয়না চুরির পর
#মুর্শিদাবাদ: বৃহস্পতিবার কার্তিক পুজো উপলক্ষ মেতেছিল মুর্শিদাবাদ জেলাবাসী । কার্তিক পুজোর দিনেই বহরমপুর সহ জেলার বিভিন্ন জায়গায় ভৈরব পুজোর আয়োজন করা হয়ে থাকে মূলত। আর ভৈরব পুজোকে কেন্দ্র করে উৎসাহ উন্মাদনা থাকে জেলা জুড়ে। তবে ভৈরব পুজোর পরেই রাতেই মুর্শিদাবাদ জেলাতে ঘটে গেল সাংঘাতিক ঘটনা । ভৈরবের গা থেকে চুরি গেল সোনা। শনিবার সকালে নজর পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
জানা গিয়েছে, বহরমপুরের সৈদাবাদে শিব মন্দির থেকে দেড় লক্ষ টাকার কাছাকাছি সোনার গয়না চুরি যায়। শুক্রবার রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এই সোনার গয়না চুরি করে বলে অভিযোগ। শনিবার সকালে পুজো উদ্যোক্তারা দেখতে পান হঠাৎই। তারপরেই বহরমপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে তদন্ত শুরু করে।
advertisement
advertisement
এই ঘটনার জেরে পুলিশ তিনজনকে আটক করেছে। তবে এই ঘটনার সঙ্গে কারা জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, মানত করা ভক্তরা বাবার জন্য সোনা ও রুপো দিয়ে থাকেন। পুজোর কটা দিন সেগুলো পড়ানো হয়। যা আজকে চুরি গেছে। তবে আমরা চাইব পুলিশ উপযুক্ত তদন্ত শুরু করে দোষীদের গ্রেফতার করুক।যদিও ভৈরবের গা থেকে সোনার গয়না চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ।
advertisement
পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করেছে। বহরমপুর শহরে প্রায় শতাধিক ভৈবর পুজো র আয়োজন করা হয়ে থাকে। তবে তার মধ্যে এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় ।সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন বলে জানা গিয়েছে। যদিও পুলিশ সুত্রে জানা গিয়েছে, এই চুরির ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।
advertisement
Kaushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ভৈরব পুজোর পরেই এল চরম দুঃসংবাদ, দেবমূর্তির গা থেকে চুরি গেল লক্ষাধিক টাকার গয়না
Next Article
advertisement
Kerala Name Change: বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
  • বিধানসভা ভোটের আগে কেরলের নাম বদলের প্রস্তাবে সায় কেন্দ্রের৷

  • রাজ্যের নাম কেরলম করার প্রস্তাব অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার৷

  • কেরল বিধানসভার প্রস্তাবে সায় দিল কেন্দ্র৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement