advertisement

Murshidabad News: মর্মান্তিক! সামান্য জল দেওয়া নিয়ে বচসা, তার জেরেই ভাগ্নের হাতে খুন মামা!

Last Updated:

জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে ভাগ্নের হাতে মামা খুন। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বেলডাঙ্গা থানার পুলিন্দা সুতিঘাটা এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম মানজারুল সেখ (৪৭)।

#মুর্শিদাবাদঃ জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে ভাগ্নের হাতে মামা খুন। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বেলডাঙ্গা থানার পুলিন্দা সুতিঘাটা এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম মানজারুল সেখ (৪৭)। পরিবারের সদস্যদের অভিযোগ, মামা ভাগ্নের বচসার জেরে ভাগ্নের পক্ষের আট জন হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় মানজারুল সেখকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন। ঘটনার জেরে আহত আরো দুইজন চিকিৎসাধীন বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার পরেই পলাতক অভিযুক্ত ভাগ্নে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ।
জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই সোমবার সকালে জমিতে জল দেওয়া হচ্ছিল। আর সেই জল দেওয়াকে কেন্দ্র করে মামা ও ভাগ্নের মধ্যে বচসা বাঁধে। এরপরেই শুরু হয় হাতাহাতি। অভিযোগ, মামা ভাগ্নের বচসার জেরে ভাগ্নের পক্ষের সাত আট জন হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় ও রড দিয়ে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় মানজারুল সেখকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন।
advertisement
আরও পড়ুনঃ দুর্গাপুজো নয়, লক্ষ্মীপুজোতেই মেতে ওঠেন এই গ্রামের মানুষ!
এই ঘটনার জেরে গুরুতর আহত হয় আরও দুইজন। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। ঘটনার পরেই পলাতক অভিযুক্ত ভাগ্নে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ। অন্যদিকে সোমবার দুপুরে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
advertisement
advertisement
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: মর্মান্তিক! সামান্য জল দেওয়া নিয়ে বচসা, তার জেরেই ভাগ্নের হাতে খুন মামা!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement