advertisement

Murshidabad News: ফাঁকা বাড়ির তালা ভেঙে ঢুকে পাঁচ লক্ষ টাকার জিনিস নিয়ে পালাল চোর

Last Updated:

স্ত্রী একাই থাকেন। তবে বৃহস্পতিবারই বাপের বাড়ি যান। তাই গোটা বাড়ি ফাঁকা ছিল।

+
title=

মুর্শিদাবাদ: ফাঁকা বাড়ি পেয়ে সবকিছু লুটে নিয়ে পালাল চোরের দল। নবগ্রামের রায়ন্ডা গ্রামের মুসলমান পাড়ার ঘটনা। বৃহস্পতিবার রাতে এই চুরির ঘটনা ঘটে। শুক্রবার সকালে ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
রায়ন্ডা গ্রামের মুসলমান পাড়ায় বাড়ি মিঠু শেখের। তিনি বর্তমানে সৌদি আরবে কর্মরত। বাড়িতে তাঁর স্ত্রী একাই থাকেন। তবে বৃহস্পতিবারই বাপের বাড়ি যান। তাই গোটা বাড়ি ফাঁকা ছিল। সেই সুযোগেই চোরের দল তালা ভেঙে বাড়ির ভেতর ঢুকে সবকিছু লুটপাট করে নিয়ে যায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, দুই ভরি সোনার গয়না ও কাঁসার বাসন সহ মোট পাঁচ লক্ষ টাকার জিনিস খোয়া গিয়েছে। বিষয়টি প্রথম প্রতিবেশীদের নজরে আসে। তাঁরাই পুলিশে খবর দেন।
advertisement
advertisement
খবর পেয়ে এলাকায় আসে নবগ্রাম থানার পুলিশ। তদন্ত শুরু করে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তাঁরা। সেই সময় এলাকার মানুষ জানায়, বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চোরের দল এই লুটপাট চালিয়ে থাকতে পারে। এই এলাকায় আগেও এমন চুরি হয়েছে। ফলে চোরকে ধরার জন্য পুলিশের উপর চাপ আছে। গ্রামবাসীদের দাবি কে চোর তা দ্রুত খুঁজে বের করা হোক।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ফাঁকা বাড়ির তালা ভেঙে ঢুকে পাঁচ লক্ষ টাকার জিনিস নিয়ে পালাল চোর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement