advertisement

Durga Puja Fashion: গরদের শাড়িও হালকা! দাম বাজেটের মধ্যে, এবার পুজোয় কিনবেন নাকি? দেখুন শাড়ি বানানোর ভিডিও

Last Updated:

Durga Puja Fashion: শিল্পীদের কথায়, এবছর বেশ চাহিদা তুঙ্গে গরদ শাড়ি তৈরি করার জন্য। মুলত স্বর্ণ চরি, বালুচরি-সহ বিভিন্ন গরদ শাড়ি তৈরি করা হয়েছে। উন্নত মানের মেশিনে তৈরি করছে এই শাড়ি।

+
রঘুনাথগঞ্জে

রঘুনাথগঞ্জে তৈরি করা হচ্ছে গরদ শাড়ি

মুর্শিদাবাদ: সামনেই দুর্গাপুজো। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। তবে দিনরাত এক করে এখন তৈরি করা হচ্ছে রঘুনাথগঞ্জের মির্জাপুরে গরদ শাড়ি। মুর্শিদাবাদের মির্জাপুর মূলত গরদ সিল্কের জন্য খ্যাত। বাঙালি বধূরা গরদ শাড়ি পরতে ভালোবাসেন। পুজোর শপিং করতেও ব্যস্ত এখন সকলেই। কিন্তু জানেন কোথায় তৈরি করা হয় এই গরদ শাড়ি? দেখুন গরদ শাড়ি কীভাবে তৈরি হয়।
মূলত সাদা সিল্কের সুতোকে বিভিন্ন রঙে রাঙিয়ে তা দিয়েই তৈরি হচ্ছে রঙিন জাকার্ড শাড়ি, যা গরদ শাড়ি নামেই পরিচিত। একটি রঙের সিঙ্গল জাকার্ড যেমন কিনছেন, একই ভাবে ডবল রঙের জাকার্ডও কিনছেন ক্রেতারা। তার সঙ্গে এখন আবার যুক্ত হয়েছে থার্ড জাকার্ড। অর্থাৎ জাকার্ডের উপর তাঁতের ছোঁয়া। একটায় কাজ করা থাকছে পায়ের দিকে। আবার দ্বিতীয়টায় বডি এবং তৃতীয়টা মিনা। এই ত্রিমুখী নকশার অভিনবত্ব নজরে ধরেছে আধুনিকাদেরও।
advertisement
advertisement
তানা ও ভরণা এই দুই সুতোর মানের উপরই নির্ভর করে জাকার্ড শাড়ির দাম। তানার ভাল সুতো আসে বেঙ্গালুরু থেকে। কোরিয়ালে সাদা শরীরের দুই দিকে ৫ থেকে ৭ ইঞ্চির পাড়। বুনতে দিন সাতেক লাগে। রঙিন জাকার্ডেও দিন ৭-৮ দিন। ফলে দামও বেশি। কিন্তু চাহিদা থাকলেও মির্জাপুরে এই শাড়ি বাজারে সীমিত। কারণ জাকার্ডের কারিগর হাতে গোনা কয়েকজন। একটা জাকার্ড শাড়ি বুনতে কম করে আট দিন সময় লাগে। সে কারণে চাহিদার সঙ্গে জোগানের তাল মেলাতে হিমসিম খেতে হচ্ছে তাঁত শিল্পীদের।
advertisement
শিল্পীদের কথায়, এবছর বেশ চাহিদা তুঙ্গে গরদ শাড়ি তৈরি করার জন্য। মুলত স্বর্ণ চরি, বালুচরি-সহ বিভিন্ন গরদ শাড়ি তৈরি করা হয়েছে। উন্নত মানের মেশিনে তৈরি করছে এই শাড়ি। ৪২০০ টাকা দামে বিক্রি হচ্ছে এই শাড়ি। শুধু তাই নয় ১২ হাজার টাকা পর্যন্ত শাড়ি বিক্রি করা হয়ে থাকে। একটি শাড়ি তৈরি করে মজুরি মেলে ১৭০০ থেকে ১৮০০ টাকা। তবে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মির্জাপুরে এই গ্রামের গরদ শাড়ি তৈরি করে চলেছেন শিল্পীরা। পুজোর আগে নাওয়া খাওয়া ভুলে কাজ করছেন এখন শিল্পীরা।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Durga Puja Fashion: গরদের শাড়িও হালকা! দাম বাজেটের মধ্যে, এবার পুজোয় কিনবেন নাকি? দেখুন শাড়ি বানানোর ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement