advertisement

Durga Puja 2023: জমিদারবাড়ির ঠাকুরদালানে আজও হয় ৫০০ বছরের প্রাচীন 'বুড়িমার দুর্গাপুজো'

Last Updated:

Durga Puja 2023: আর কয়েক দিন বাদেই বাংলির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই দুর্গাপুজো প্রায় ৫০০ বছরের প্রাচীন। 

+
মুর্শিদাবাদ

মুর্শিদাবাদ জেলার বুড়িমা দুর্গাপুজো 

কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের কান্দি পুর এলাকার প্রাচীন দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম জেমো বাঘডাঙা ভাঙা বাড়ির বুড়িমার দুর্গাপুজো। আর কয়েক দিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই দুর্গাপুজো প্রায় ৫০০ বছরের প্রাচীন।
জানা যায়, প্রায় ৫০০বছরের প্রাচীন এই দুর্গাপুজো প্রতিষ্ঠা করেছিলেন বিকল সিংহ। বর্তমানে রাজা নেই, রাজপ্রাসাদের সেই জৌলুসও নেই। তবে আগে ভগ্নদশা চললেও বর্তমানে সংস্কার করা হয়েছে বাঘডাঙা জমিদারবাড়ির। পরিবারের বর্তমান সদস্যরা  নিয়ম ও নিষ্ঠার সঙ্গে আজও চালিয়ে আসছেন এই পুজো। তবে বুড়িমা ছাড়াও সিংহ বাড়িতে নিত্য পুজো হয়। এছাড়াও জনার্দন প্রভু, তুলসি প্রভু, মা মনসা ও জটাধারী দেব ও জীমূতবাহনের পুজো হয়।
advertisement
advertisement
পরিবারের অন্যতম সদস্যরা জানিয়েছেন, বাঘডাঙা ভাঙা বাড়ি নামেই খ্যাত এই পুজো, বর্তমানে এই পুজোর নাম বুড়িমার দুর্গাপুজো। আগে ভাঙা বাড়ি থাকলেও বর্তমানে মন্দির সংস্কার করা হয়েছে। জিতা অষ্টমীর দিনে এক বিশেষ পুজোর আয়োজন করা হয়। প্রাচীন কালের এই পুজো দেখতে বহু দূরদুরান্ত থেকে মানুষ আসেন পুজো দেখতে। তবে এখানে সিংহের বদলে নরসিংহ দেখা যায়। রাজ আমলে বোধনের দিন থেকে ঘট এনে পুজো পাঠ করা হলেও বর্তমানে ষষ্ঠীর দিন থেকে ঘট এনে পুজো পাঠ শুরু করা হয় বলে জানান পরিবারের সদস্যরা। বর্তমানে বাঘডাঙা জমিদারবাড়ি ভগ্নদশা কাটিয়ে নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে এই প্রাচীন পুজো আজও চালিয়ে আসছেন। পুজো কেন্দ্র করে পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত হন এই চার দিন।
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Durga Puja 2023: জমিদারবাড়ির ঠাকুরদালানে আজও হয় ৫০০ বছরের প্রাচীন 'বুড়িমার দুর্গাপুজো'
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement