advertisement

Murshidabad News- আগুন লাগলে কী করণীয়, হাতে কলমে তার প্রশিক্ষণ পেলেন হাসপাতালের কর্মীরা

Last Updated:

বর্তমানে চলছে অগ্নি নিরাপত্তা ও সচেতনতা মাস। তাই এবার অগ্নিকাণ্ড নিয়ে সচেতনতার পাঠ দেওয়া হল কান্দিতে। বৃহস্পতিবার কান্দি মহকুমা হাসপাতালে, কান্দি মহকুমা অগ্নিনির্বাপণ দফতরের পক্ষ থেকে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়

+
অগ্নিনির্বাপণ

অগ্নিনির্বাপণ দফতরের উদ্যোগে কান্দি মহকুমা হাসপাতালে চলছে সচেতনতা 

#কান্দিঃ বর্তমানে চলছে অগ্নি নিরাপত্তা ও সচেতনতা মাস। তাই এবার অগ্নিকাণ্ড নিয়ে সচেতনতার পাঠ দেওয়া হল কান্দিতে। বৃহস্পতিবার কান্দি মহকুমা হাসপাতালে, কান্দি মহকুমা অগ্নিনির্বাপণ দফতরের পক্ষ থেকে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। কান্দি মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মীদেরও অগ্নিনির্বাপণ দফতরের পক্ষ থেকে মূলত আগুন লেগে গেলে, জরুরি ভিত্তিতে কোন অঘটন ঘটে গেলে, তার দ্রুত কিভাবে নিষ্পত্তি করা হবে, তা হাতে-কলমে শিখিয়ে দেওয়া হল।
অগ্নিনির্বাপণ দফতরের পক্ষ থেকে ৫ই মে থেকে ৫ই জুন পর্যন্ত অগ্নি নিরাপত্তা ও সচেতনতা প্রচার চালানো হবে। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার কান্দি মহকুমা হাসপাতালে অগ্নিনির্বাপণ দফতরের পক্ষ থেকে এই সচেতনতার পাঠ দেওয়া হল । উপস্থিত ছিলেন কান্দি মহকুমা অগ্নিনির্বাপণ দফতর আধিকারিক রবিউল ইসলাম সহ অন্যান্য কর্মীরা। পাশাপাশি উপস্থিত ছিলেন কান্দি মহকুমা হাসপাতালের সহকারি সুপার সহ অন্যান্য কর্মী এবং নার্সরা। হাতে কলমে প্রশিক্ষণ পেলেন হাসপাতালের চিকিৎসক থেকে অন্যান্য কর্মী, সকলেই। যেকোন রকম অগ্নিকাণ্ডের দুর্ঘটনার সময় কীভাবে দ্রুত সিলিন্ডার থেকে গ্যাস বের করা হবে, তার প্রশিক্ষণ দেওয়া হয়।
advertisement
কান্দি মহকুমা অগ্নিনির্বাপণ দফতরের আধিকারিক রবিউল ইসলাম জানান, প্রতিবছরের ন্যায় এই বছর অগ্নি নিরাপত্তা ও সচেতনতা শিবির চলছে। আগামী একমাস ধরে এই অনুষ্ঠান চলবে। বিভিন্ন জায়গাতেই এই প্রোগ্রাম করা হচ্ছে। জেলার বিভিন্ন হাসপাতাল সহ কান্দি মহকুমা হাসপাতালে এই সচেতনতার পাঠ দেওয়া হল। শুধু তাই নয়, অগ্নিনির্বাপন সিলিন্ডার ঠিক আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
advertisement
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News- আগুন লাগলে কী করণীয়, হাতে কলমে তার প্রশিক্ষণ পেলেন হাসপাতালের কর্মীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement