advertisement

Murshidabad News: সামশেরগঞ্জে কাঠের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

Last Updated:

মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটল । বুধবার গভীর রাতে একটি কাঠের দোকানে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেলো কয়েক লক্ষ টাকার সম্পত্তি। জানা গিয়েছে, বুধবার রাত প্রায় ১ টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

#মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটল । বুধবার গভীর রাতে একটি কাঠের দোকানে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেলো কয়েক লক্ষ টাকার সম্পত্তি। জানা গিয়েছে, বুধবার রাত প্রায় ১ টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যার ফলে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুর ঘোষপাড়া রেললাইন সংলগ্ন এলাকায়। বুধবার মধ্যরাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন। টানা প্রায় ঘন্টা তিন ঘন প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। যদিও কিভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটলো তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাঠের যাবতীয় সামগ্রী পুড়ে ভস্মীভূত হয়ে যাওয়ায় কার্যত কান্নায় ভেঙে পড়েছেন দোকান মালিক সুবোধ দাস। তবে নভেম্বর মাসে সামশেরগঞ্জে নিষিদ্ধপল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত ১৬ই নভেম্বর বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মুর্শিদাবাদের ধুলিয়ানে। ধুলিয়ান শহরের কলাবাগান নিষিদ্ধপল্লি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত হয়ে যায় বস্তি। গত ১৬ই নভেম্বর মধ্যে রাতে হঠাৎই দাউদাউ করে জ্বলে যায় কলাবাগানের প্রায় ২০ টি ঘর।
advertisement
আরও পড়ুনঃ অগ্রহায়ণের নতুন ধানের সুবাসে মুখরিত বাংলা! ঘরে ঘরে নবান্ন উৎসব
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সামসেরগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ধুলিয়ান থেকে দমকলের দুটি ইঞ্জিন ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রায় ঘন্টা দুয়েকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। কি ভাবে আগুন লেগেছে তার তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। তবে পনেরো দিনের মাথায় ফের সামশেরগঞ্জে এই অগ্নিকাণ্ডের ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় । কি ভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কাঠের দোকানে তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ও দমকল বাহিনী।
advertisement
advertisement
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: সামশেরগঞ্জে কাঠের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement