advertisement

Murshidabad Murder: সোমবার রাত থেকে নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার! প্রতিবাদে পথ অবরোধ

Last Updated:

মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থানা এলাকায় দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়াল। শক্তিপুরে সোমবার রাত থেকে নিখোঁজ থাকার পর মঙ্গলবার দুপুরে মাঠের মধ্যে দেহ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম ত্রিভঙ্গ মন্ডল।

#মুর্শিদাবাদঃ মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থানা এলাকায় দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়াল। শক্তিপুরে সোমবার রাত থেকে নিখোঁজ থাকার পর মঙ্গলবার দুপুরে মাঠের মধ্যে দেহ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম ত্রিভঙ্গ মন্ডল। বাড়ি শক্তিপুর থানার অন্তর্গত দুধপুকুরিয়া গ্রামে। পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রামে। অন্যদিকে, দেহ উদ্ধারের পর দোষীদের গ্রেফতারের দাবিতে শক্তিপুর থানার অন্তর্গত দুধপুকুরিয়া গ্রামে বহরমপুর-শক্তিপুর রাজ্যে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।
ঘটনার জেরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পাশাপাশি দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের জেরে ভোগান্তির শিকার যাত্রীরা। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, স্হানীয় একটি মাঠে নিত্যদিন জুয়ার আসর বসত। সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন ত্রিভঙ্গ, মঙ্গলবার সকাল পর্যন্ত বাড়ি ফিরে আসেননি। অনেক খোজাখুঁজি করা হলেও সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে দেহ উদ্ধার হতেই গায়ে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়।
advertisement
আরও পড়ুনঃ সামনেই কার্তিক পুজো! লড়াই জমাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
তবে মাঠের মধ্যে জুয়ার আসর বসত নিত্যদিন বলে অভিযোগ। সেই জুয়ার আসর নিয়ে কোন বিবাদ নাকি অন্য কোন কারণ আছে কিনা, তা পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
advertisement
advertisement
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Murder: সোমবার রাত থেকে নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার! প্রতিবাদে পথ অবরোধ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement