advertisement

গল্ফগ্রিনে রক্তাক্ত অবস্থায় উদ্ধার নিখোঁজ কিশোরী

Last Updated:

গল্ফগ্রিনে রক্তাক্ত অবস্থায় কিশোরীকে উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার স্কুল থেকে আর বাড়ি ফেরেনি কিশোরী ৷

#কলকাতা: গল্ফগ্রিনে রক্তাক্ত অবস্থায় কিশোরীকে উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার স্কুল থেকে আর বাড়ি ফেরেনি কিশোরী ৷ কিশোরীর পাশে তার স্কুল ব্যাগ, গলার চেন পাওয়া গিয়েছে ৷ দেহের বিভিন্ন অংশ চোট রয়েছে ৷ এম আর বাঙুর হাসপাতালে কিশোরীকে ভর্তি করা হয়েছে ৷ পুলিশের অনুমান মাঝরাতে রাস্তায় ফেলে যাওয়া হয়েছে ৷
আজ সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পড়নের জামা-কাপড় ছেঁড়া ছিল। পরিবারের দাবি, গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিল ওই স্কুলছাত্রী। এমআর বাঙুরে চিকিৎসা চলছে ওই কিশোরীর। আপাতত কিশোরী এখন কথা বলার অবস্থায় নেই ৷ কীভাবে সেখানে এল কিশোরী তা খতিয়ে দেখছে পুলিশে ৷ গতকাল বাড়ি না ফেরায় থানায় অভিযোগ দায়ের করেছিল পরিবারের সদস্যরা ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
গল্ফগ্রিনে রক্তাক্ত অবস্থায় উদ্ধার নিখোঁজ কিশোরী
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement