advertisement

লিভ-ইন পার্টনারকে কুপিয়ে খুন, পুলিশের কাছে আত্মসমর্পণ সঙ্গীর

Last Updated:

সোনারপুরে মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল লিভ-ইন পার্টনারের বিরুদ্ধে ৷ সোনারপুরে একটি বাড়ি থেকে মহিলার গলা কাটা দেহ উদ্ধার করেছে পুলিশ ৷

#সোনারপুর: সোনারপুরে মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল লিভ-ইন পার্টনারের বিরুদ্ধে ৷ সোনারপুরে একটি বাড়ি থেকে মহিলার গলা কাটা দেহ উদ্ধার করেছে পুলিশ ৷
জানা গিয়েছে, অভিযুক্ত সন্ন্যাসী দাস পেশায় ভ্যান চালক ৷ গত পাঁচ-ছ’বছর ধরে স্বামী স্ত্রীর পরিচয়ে বাড়ি ভাড়া নিয়ে লিভ ইন করত তারা ৷ মৃত মহিলার আগে বিয়ে হয়েছিল ৷ কিন্তু সেখানে সমস্যা হওয়ায় সন্ন্যাসীর সঙ্গে থাকতে শুরু করেন তিনি ৷
advertisement
advertisement
প্রতিবেশীরা জানিয়েছে, মাঝেমধ্যেই দু’জনের মধ্যে ঝামেলা লেগেই থাকত ৷ সন্ন্যাসী মদ্যপান করে মহিলাকে মারধরও করতেন ৷ অত্যাচর সহ্য করতে না পেরে স্বামীর সঙ্গে যোগাযোগ করেন মহিলা ৷ স্বামীর কাছে ফিরে যাওয়ার কথা ভাবছিলেন ৷ সেই কারণেই তাকে খুন করেন সন্ন্যাসী বলে অনুমান এলাকাবাসীদের ৷
advertisement
বাড়ি থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে ৷ ওই ছুরি দিয়েই কুপিয়ে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের ৷ সন্ন্যাসীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযুক্ত পুলিশের কাছে আত্মসম্পর্ণ করেছে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
লিভ-ইন পার্টনারকে কুপিয়ে খুন, পুলিশের কাছে আত্মসমর্পণ সঙ্গীর
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement