advertisement

Malda News: ট্রেনে হারিয়ে গিয়েছে ভাই! মালদহ স্টেশনে বসে দিদি জামাইবাবুর অপেক্ষা

Last Updated:

ভাইয়ের অপেক্ষায় মালদহ টাউন স্টেশনে পাঁচ দিন ধরে বসে রয়েছে দিদি জামাইবাবু।

+
নিখোঁজ

নিখোঁজ কিশোরের অপেক্ষায় দিদি

#মালদহ:  ভাইয়ের অপেক্ষায় মালদহ টাউন স্টেশনে পাঁচ দিন ধরে বসে রয়েছেন দিদি জামাইবাবু। অসম থেকে কেরল যাওয়ার পথে ট্রেন থেকে নিখোঁজ হয়ে যায় ১৬ বছরের কিশোর। ফেরার অপেক্ষায় পাঁচ দিন ধরে মালদহ টাউন স্টেশনে রয়েছেন পরিবার। খোঁজ পেতে মালদহ জিআরপি থানায় অভিযোগ দায়ের পরিবারের।
মালদহ জিআরপি থানার পুলিশের পক্ষ থেকে স্টেশনের বিভিন্ন প্রান্তের দেওয়ালে নিখোঁজ কিশোরের ছবি লাগানো হয়েছে। তারপরেও এখনো কোন খোঁজ মিলছেনা।পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ কিশোরের নাম মনিরুদ্দিন(১৬)। বাড়ি আসামের নওগাঁও জেলার কলিয়াবর থানা এলাকায়।জানা গিয়েছে দিদি নাজিমা খাতুন ও জামাইবাবু রফিকুল ইসলামের পরিবারের সাথে কেরালায় কাজে যাচ্ছিল। গত ৯ অক্টোবর আসামের হোজাই স্টেশন থেকে কন্যাকুমারী এক্সপ্রেস ট্রেনে ওঠে। ১০ অক্টোবর মালদহ টাউন স্টেশনে পৌঁছায় ট্রেনটি। পরিবারে মোট পাঁচ জন সদস্য ছিল।
advertisement
advertisement
মালদহ টাউন স্টেশনে ট্রেন পৌঁছানোর পর একসঙ্গে সকলেই খাওয়া দাওয়া করে। পরিবারের পাঁচ সদস্যদের টিকিট কনফার্ম ছিলনা। টিটি তাদের টিকিট করে দেয়। তবে পরিবারের সকলের থেকে আলাদা কামরায় ছিল ওই কিশোর। ট্রেন ছাড়ার আগের মুহূর্তে লাজিমা খাতুন লক্ষ্য করেন তার ভাই ট্রেনে নেই। তারপর থেকে শুরু করে খোঁজা খুঁজি। ভাইকে ট্রেনে খুঁজে না পেয়ে মালদহ টাউন স্টেশনে নেমে পড়ে। খোঁজ করে তারপরও খোঁজ না মেলায় মালদহ জিআরপি থানায় লিখিত অভিযোগ করে। ৫ দিন কেটে গেল এখনো ভাইয়ের কোন খোঁজ মেলেনি। তাই পরিবারের সকলকে নিয়ে মালদহ টাউন স্টেশনেই বসে রয়েছে সকলে। নাজিমা খাতুন বলেন, আমার ভাই একা কোথাও যেতে পারবে না কারণ ওর কাছে টাকা পয়সা নেই। আমাদের প্রাথমিক ধারণা আমার ভাইকে কেউ অপহরণ করে কোথাও নিয়ে চলে গিয়েছে। ভাইয়ের অপেক্ষায় পরিবার নিয়ে মালদহ টাউন স্টেশনে বসে রয়েছে দিদি। দুই সন্তান রয়েছে সাথে। এদিকে শেষ হয়ে আসছে টাকা। এমন অবস্থায় কি করবে বুঝতে পারছে না। তবে ভাইকে ফিরিয়ে পেতে মরিয়া দিদি জামাইবাবু।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: ট্রেনে হারিয়ে গিয়েছে ভাই! মালদহ স্টেশনে বসে দিদি জামাইবাবুর অপেক্ষা
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement