advertisement

Malda News: রাজ্য সড়ক জুড়ে বেআইনি পার্কিং, অভিযান চালিয়ে জরিমানা পুলিশের

Last Updated:

রাজ্য হাইওয়ের দুই ধারে বেআইনি পার্কিং। ছোট চার চাকার গাড়ি থেকে বড় বড় পণ্যবাহী লড়ি দাঁড়িয়ে থাকছে রাস্তার ধারে। এতে রাজ্য হাইওয়ের উপর দিয়ে গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। এমনকি বাড়ছে যানজট সমস্যা।

+
title=

#মালদহ : রাজ্য হাইওয়ের দুই ধারে বেআইনি পার্কিং। ছোট চার চাকার গাড়ি থেকে বড় বড় পণ্যবাহী লড়ি দাঁড়িয়ে থাকছে রাস্তার ধারে। এতে রাজ্য হাইওয়ের উপর দিয়ে গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। এমনকি বাড়ছে যানজট সমস্যা। রাজ্য সড়কের ধারে বেআইনি পার্কিংয়ের জেরে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে পুরাতন মালদহের সাহাপুর এলাকায়। একটি নয় একাধিক দুর্ঘটনা গত কয়েক দিনের ঘটেছে এই এলাকায়। এমনকি যানবাহন চলাচল চরম সমস্যা তৈরি হচ্ছে। সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে এবার বেআইনি পার্কিং বন্ধ করতে বিশেষ অভিযানে নামল মালদহ থানার পুলিশ।
শুক্রবার মালদহ থানার পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান চালানো হয় সাহাপুর ডিসকোমোড় সংলগ্ন এলাকায়। রাস্তার ধারে যে সমস্ত গাড়ি বেআইনিভাবে পার্কিং করা রয়েছে সেগুলিতে স্পট ফাইন করেন উপস্থিত পুলিশকর্তারা। উল্লেখ পুরাতন মালদহের সাহাপুর এলাকায় মালদহ ও নালাগোলা রাজ্য সড়কের ধারে বেশ কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান তৈরি হয়েছে। নার্সিংহোম ও ব্যবসায়ী প্রতিষ্ঠান তৈরি হওয়ায় নিয়মিত প্রচুর গাড়ি আছে এলাকায়।
advertisement
আরও পড়ুনঃ বিচ্ছিন্ন হয়ে রয়েছে তিনটি ব্লক! আজও তৈরি হয়নি মহানন্দা নদীর উপর সেতু
নার্সিংহোম তৈরি হলো নেই কোন পার্কিং ব্যবস্থা। রোগী ও রোগীর আত্মীয়রা যে সমস্ত গাড়িতে আসছেন সেগুলি রাস্তার ধারেই পার্কিং করে রাখছে। নিত্যদিন এমন পার্কিংয়ের জেরে সমস্যায় পড়ছেন বহু সাধারণ মানুষ থেকে গাড়ি চালকেরা। তাই রাজ্য সড়কের যানজট সমস্যা ও যানবাহন চলাচলে কোন জাতের সমস্যার তৈরি না হয় তার জন্য বিশেষ অভিযান মালদহ থানার পুলিশের। মালদা থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে নিয়মিত চালানো হবে এই অভিযান।
advertisement
advertisement
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: রাজ্য সড়ক জুড়ে বেআইনি পার্কিং, অভিযান চালিয়ে জরিমানা পুলিশের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement