advertisement

Malda News: অনলাইন শপিংয়ের দাপটে ব্রাত্য ছোট দোকানদারদের ব্যবসা!

Last Updated:

ঘরে বসে এক ক্লিকে মিলছে আধুনিক কাপড় থেকে রকমারি পোষাক। অফিসে বা বাড়িতে কাজের ফাঁকে অনলাইনে অর্ডার করলেই সপ্তাহের মধ্যে বাড়ি পৌঁছে যাচ্ছে পোষাক থেকে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী।

+
title=

#মালদহ : ঘরে বসে এক ক্লিকে মিলছে আধুনিক কাপড় থেকে রকমারি পোষাক। অফিসে বা বাড়িতে কাজের ফাঁকে অনলাইনে অর্ডার করলেই সপ্তাহের মধ্যে বাড়ি পৌঁছে যাচ্ছে পোষাক থেকে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। ক্রেতাদের অনলাইনে ঝুঁকি বাড়ায় সমস্যায় পড়েছেন শহরের মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। পুজোর বাজারে ভিড় নেই, দোকান খুলে বসে থাকতে হচ্ছে বিক্রেতাদের। শুধু অনলাইন বাজার নয়, বর্তমানে মালদহ শহরে বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছে একাধিক নামিদামি ব্র্যান্ডের শপিং মল। সেগুলিতেই সাধারণ ক্রেতারা ভিড় করছেন।
একে অনলাইন বাজারের রমরমা কারবার অপরদিকে ছোট শহরের বাজারে শপিং মলের বাড়বাড়ন্তের জেরে বসে যাচ্ছে ছোট মাঝারি মার্কেট। হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরেই উৎসবের সূচনা। বিগত বছর গুলিতে এই সময় মালদহ শহরের কাপড়ের মার্কেটগুলোতে উপচে পড়ত ভিড়। গভীর রাত পর্যন্ত খোলা থাকত দোকান। মাঝে করোনা পরিস্থিতিতে দুই বছর ব্যবসা একেবারেই হয়নি। এই বছর আশায় ছিলেন মালদহের ক্ষুদ্র মাঝারি ব্যাবসায়ীরা।
advertisement
advertisement
 
তবে অনলাইন বাজারের দাপটে চরম সমস্যায় ব্যবসায়ীরা। মালদহ শহরের অতুল মার্কেট, দেশবন্ধু চিত্তরঞ্জন মার্কেট, নেতাজি মার্টেস সহ বিভিন্ন বাজারে এক অবস্থা। এছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জামাকাপড়ের রকমারি দোকান। কিন্তু সেইসব দোকানিদের বক্তব্য, দুয়ারে সরকারের মতো এখন অনলাইনে পোশাকের বেচাকেনা শুরু হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ পরিশ্রুত পানীয় জল ও রাস্তার দাবিতে জেলা প্রশাসনিক ভবনের সামনে অভিনব বিক্ষোভ!
বাড়িতে বসে মানুষ জামা কাপড় পেয়ে যাচ্ছে। ফলে কে আর পায়ে হেঁটে , আর গাড়ি করে দোকানে আসবেন কেনাকাটা করতে। তার ওপর একের পর এক শপিং মল গড়ে উঠছে। এই অবস্থায় ক্ষুদ্র পোশাকি ব্যবসায়ীদের চরম দুর্দশা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সরকারের সহযোগিতার আবেদন জানাচ্ছেন শহরের বিভিন্ন এলাকার ক্ষুদ্র পোশাকি ব্যবসায়ীরা।
advertisement
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: অনলাইন শপিংয়ের দাপটে ব্রাত্য ছোট দোকানদারদের ব্যবসা!
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement