advertisement

Malda: সাইবার প্রতারণার অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার দুই হাজারের বেশি চালু সিম কার্ড

Last Updated:

বাড়িতে মজুত দুই হাজারের বেশি চালু সিম। সেই দেখে চক্ষু চড়কগাছ পুলিশ কর্তাদের। অন লাইন ব্যাঙ্ক প্রতারণা কান্ডের গ্রেফতার অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ ও বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে চালু সিম গুলি।

+
title=

মালদহ: বাড়িতে মজুত দুই হাজারের বেশি চালু সিম। সেই দেখে চক্ষু চড়কগাছ পুলিশ কর্তাদের। অন লাইন ব্যাঙ্ক প্রতারণা কান্ডের গ্রেফতার অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ ও বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে চালু সিম গুলি। মালদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম থানার পুলিশ মুর্শিদাবাদ জেলার সাগর দিঘী থানা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম আব্দুল আলীম। বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগর দিঘী থানার কুলাডাঙা গ্রামে। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ২ হাজার ২৫৫ টি চালু সিমকার্ড। ভুঁয়ো নথি দিয়ে সিমকার্ড গুলি চালু করা হয়েছিল। এই সিমকার্ড গুলি ব্যাঙ্ক প্রতারণা সহ নানান কাজে ব্যবহার করা হয়।উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি মালদহ সাইবার ক্রাইম থানায় ৩ লক্ষ ৭৮ হাজার টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ দায়ের হয়। অর্ঘ রায় নামে মালদহ শহরের অভিরামপুরের বাসিন্দা অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে মালদহ সাইবার ক্রাইম থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে একজনকে গ্রেফতার করে। প্রতারকেরা যে সিম কার্ড ব্যবহার করেছিল সেগুলি তার নামে ছিল পুলিশ তাকে প্রথমে গ্রেফতার করে মুর্শিদাবাদের সাগর দিঘী থেকে।
অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আব্দুল আলীমের নাম জানতে পারে। মালদহ সাইবার ক্রাইম থানার পুলিশ গোপনে হানা দিয়ে অভিযুক্ত আব্দুল আলীমকে গ্রেফতার করে। ২৩ মে গ্রেফতার করে মালদহে নিয়ে আসে। আদালতে পেশ করে দিল তোকে সাত দিনের পুলিশি হেফাজতের নেয়। জিজ্ঞাসাবাদ করে প্রতারণা চক্রের বহু তথ্য জানতে পারে পুলিশ।
আরও পড়ুনঃ আর্সেনিকমুক্ত পানীয় জল পরিষেবা চালু ইংরেজবাজারে
ধৃতের বাড়িতে হানা দিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে বেআইনি চালু সিম কার্ড। পুলিশি জেরায় অভিযুক্ত জানিয়েছে, মূলত প্রতারণা চক্রের ব্যবহার করা হয় এই সিম কার্ড গুলি। ভুয়া তথ্য দিয়ে সিম কার্ড গুলি চালু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত আব্দুল আলিম একসময় সিম কার্ডের ডিস্ট্রিবিউটর ছিলেন। তারপরে ধীরে ধীরে প্রতারণা চক্রের যুক্ত হয়ে পড়ে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দুর্দান্ত সাফল্য! মাদ্রাসায় রাজ্যে প্রথম ও দ্বিতীয় মালদহ জেলার দুই ছাত্রী!
মালদহ সাইবার ক্রাইম থানার পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য আবারো নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। মঙ্গলবার মালদহ জেলার সাইবার ক্রাইম থানার পুলিশ তাকে মালদহ জেলা আদালতে পেশ করে। এই প্রতারণা চক্রের সাথে আরও বড় কোন আন্তঃরাজ্য বা আন্তঃজেলা চক্র রয়েছে এমনটাই দাবি জেলা পুলিশের।
advertisement
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda: সাইবার প্রতারণার অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার দুই হাজারের বেশি চালু সিম কার্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement