advertisement

Malda News: শুরু হচ্ছে সংস্কার! নতুন সাজে সাজছে মালদহ টাউন হল

Last Updated:

সংস্কারের অভাবে দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়েছিল মালদহ টাউন হল। জেলায় আর তেমন প্রেক্ষাগৃহ না থাকায় বেহাল টাউন হলে নিয়মিত অনুষ্ঠিত হত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এই প্রেক্ষাগৃহ ভাড়া দেওয়া হয় বিভিন্ন সভা, অনুষ্ঠানে।

+
title=

#মালদহ : সংস্কারের অভাবে দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়েছিল মালদহ টাউন হল। জেলায় আর তেমন প্রেক্ষাগৃহ না থাকায় বেহাল টাউন হলে নিয়মিত অনুষ্ঠিত হত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এই প্রেক্ষাগৃহ ভাড়া দেওয়া হয় বিভিন্ন সভা, অনুষ্ঠানে। নিয়মিত ভাড়া মিললেও কোন সংস্কার হয়নি এতদিন। প্রেক্ষাগৃহের বসার চেয়ার পর্যন্ত ভেঙে পড়তে শুরু করেছিল। বিভিন্ন মহল থেকে টাউন হল সংস্কার করার দাবি ওঠে। বর্তমানে এই টাউন হলের দেখভালের দায়িত্বে রয়েছে ইংরেজবাজার পুরসভা।
তবে অবশেষে মালদহ টাউন হল সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জোর কদমে চলছে কাজ। আগামী জানুয়ারি মাসেই নতুন করে চালু করা হবে এই প্রেক্ষাগৃহ। আপাতত বন্ধ রয়েছে। টাউন হল সংস্কার হওয়ায় খুশি জেলা শিল্পী মহল। বর্তমানে মালদহ টাউন হল নামে পরিচিত হলেও এই প্রেক্ষাগৃহের নাম বিপিন বিহারী ঘোষ টাউন হল। ইংরেজ আমলে তৈরি হয়েছিল এই হল। এই প্রেক্ষাগৃহের সঙ্গে বহু ইতিহাস।
advertisement
advertisement
বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী রয়েছে এই প্রেক্ষাগৃহ।মালদহ শহরের বৃন্দাবনে ময়দান এলাকায় রয়েছে এই প্রেক্ষাগৃহ।বেশ কিছুদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল সেই হলটি। জেলার শিল্পীরা টাউন হল সংস্কারের দাবী জানিয়েছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কাছে। তাদের আবেদনের সাড়া দিয়ে নবরূপে টাউন হল সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। মালদা শিল্পী সংসদের সম্পাদক মলয় সাহা জানিয়েছেন, প্রায় ৯০ বছর আগে তৈরি হয়েছিল এই টাউন হল।
advertisement
আরও পড়ুনঃ এখনও দগদগে বোমাতঙ্ক! তারই মধ্যে আবার পরিত্যক্ত ব্যাগ ঘিরে আতঙ্ক
বর্তমানে নব রূপে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যানের কাছে টাউন হল সংস্কারের দাবি জানিয়েছিলেন তারা। টাউন হল সংস্কার হওয়ায় খুশি তারা।আগামী কয়েক সপ্তাহের মধ্যে নবরূপে সুসজ্জিত টাউন হল উদ্বোধন হতে চলেছে। টাউন হলের দেওয়ালে জেলার নানান সংস্কৃতি ও ইতিহাসের ছবি তুলে ধরা হচ্ছে। আধুনিক করা হচ্ছে হলের ভেতরের মঞ্চ থেকে সাউন্ড সিস্টেম।
advertisement
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: শুরু হচ্ছে সংস্কার! নতুন সাজে সাজছে মালদহ টাউন হল
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement