advertisement

Malda News: রুবেলা ভ্যাকসিন দেওয়া হবে শিশুদের, প্রস্তুতি শুরু

Last Updated:

আগামী জানুয়ারি মাস থেকেই মালদহ জেলায় শিশুদের দেওয়া হবে রুবেলা রোগের টিকা। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে টিকা প্রদানের জন্য সমস্ত রকম পরিঠামো তৈরি থেকে সমস্ত ব্যবস্থা করার প্রক্রিয়া শুরু হয়েছে।

+
title=

#মালদহ : আগামী জানুয়ারি মাস থেকেই মালদহ জেলায় শিশুদের দেওয়া হবে রুবেলা রোগের টিকা। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে টিকা প্রদানের জন্য সমস্ত রকম পরিঠামো তৈরি থেকে সমস্ত ব্যবস্থা করার প্রক্রিয়া শুরু হয়েছে। গোটা রাজ্যে জুড়ে এই টিকা দেওয়া হবে শিশুদের। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে নির্দেশিকা পাওয়ার থেকেই মালদহ জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে টিকা করণের প্রস্তুতি শুরু করা হয়েছে। সমস্ত শিশুদের এই টিকা বিনামূল্যে প্রদান করা হবে।
মালদহ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মালদহ জেলার আগামী ২০২৩ সালের ৯ জানুয়ারি থেকে শুরু হবে টিকা দেওয়ার কাজ। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। জেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সি সমস্ত শিশুদের এই টিকা দেওয়া হবে। মালদহ জেলায় মোট ১৩ লক্ষ শিশুর টিকাদানের পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলার সমস্ত স্কুল থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্রের গুলিতে টিকা দেওয়া হবে।
advertisement
advertisement
মহিলা স্বাস্থ্য কর্মীরা এই টিকা প্রদানের কাজ করবেন। হাম বা রুবেলা এক ধরণের ভাইরাল রোগ। এই রোগ দ্রুত একজনের থেকে অপর জনের কাছে ছড়িয়ে পড়ে। শিশুদের মধ্যে বেশি দেখা যায়। এই রোগে আক্রান্ত শিশুদের আগামীতে বিভিন্ন সমস্যা তৈরির সম্ভবনা থেকে যায়। তাই টিকা সকলকে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফ থেকে। ভারতবর্ষের একাধিক রাজ্য এই টিকা প্রদানের কাজ শুরু হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ প্রায় চারশো বছরের পুরনো কার্তিক পুজোয় মেতে উঠল মালদহ
এখন পর্যন্ত দেশে প্রায় ৩২ কোটি টিকা দেওয়ার কাজ শেষ হয়েছে। মালদহ জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে স্কুল শিক্ষা দফতর সহ প্রশাসনের বিভিন্ন বিভাগের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়েছে টিকা প্রদানের বিষয়ে। সমস্ত পরিকল্পনা ও পরিকাঠামো তৈরি করা হয়েছে। নির্ধারিত সময়েই শিশুদের টিকা দেওয়া হবে।
advertisement
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: রুবেলা ভ্যাকসিন দেওয়া হবে শিশুদের, প্রস্তুতি শুরু
Next Article
advertisement
Trending Tea: কলাপাতায় ভাত নয় চা! বর্ধমানের ক্যাফেতে মাটির ভাঁড়ে কলাপাতায় গরম চা, স্বাদ অনবদ্য
কলাপাতায় ভাত নয় চা! বর্ধমানের ক্যাফেতে মাটির ভাঁড়ে কলাপাতায় গরম চা, স্বাদ অনবদ্য
  • কলা পাতায় চা? এটাই এখন নতুন ট্রেন্ড বর্ধমানে।

  • কলাপাতার প্রাকৃতিক সুবাস মিলেমিশে যেন একাকার হয়ে যাচ্ছে চায়ের প্রতিটি চুমুকে।

  • কলাপাতা ও মাটির ভাঁড়ের এই ইকোফ্রেন্ডলি মিশেল আকর্ষণীয়৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement