advertisement

Crime News: সাতসকালে শ্যুট আউট! গুলিতে ঝাঝরা দেহ, রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ল যুবক! বাড়ছে আতঙ্ক

Last Updated:

Crime News: জমি বিবাদকে কেন্দ্র করে প্রকাশ্যে চলল গুলি। প্রকাশ্য দিবালোকে শ্যুট আউটের ঘটনায় এক যুবকের মৃত্যু। 

এলাকায় উত্তেজিত জনতার ভিড়
এলাকায় উত্তেজিত জনতার ভিড়
মালদহ: জমি বিবাদকে কেন্দ্র করে প্রকাশ্যে চলল গুলি। প্রকাশ্য দিবালোকে শুট আউটের ঘটনায় এক যুবকের মৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে এদিন সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। মালদহের চাঁচোল থানার জালালপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার ঘটনা। ঘটনার পরেই  ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পুলিশ আসলে বিক্ষোভ শুরু হয়। এমনকি পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ দেহটি পড়েছিল এলাকায়। পরে পুলিশ এসে মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।‌ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সইদুল আলি(৩০)। বাড়ি জালালপুর গ্রামে। জানা গিয়েছে একটি জমির দখলদারীকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। জমির দখলদারি কার সেই নিয়ে আদালতে মামলা চলছে। তারপরেও জমির বিবাদ দুই প্রতিবেশীর মধ্যে থামেনি। অভিযোগ, এদিন সকালে অভিযুক্তরা বিতর্কিত জমির দখল নিতে আসে। সেই জমি নিজেদের হেফাজতে নেওয়ার জন্য ঘিরে ফেলার চেষ্টা করে। সেই সময় বাধা দিতে যায় সইদুল আলী। এই নিয়ে শুরু হয় দুই পক্ষের মধ্যে বিবাদ।
advertisement
advertisement
অভিযোগ বিবাদ চলাকালীন হঠাৎ অভিযুক্তরা আগ্নেয়াস্ত্র বার করে সইদুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরপর দুই রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ। গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। এরপরেই সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। ছুটে আছে আশেপাশের বাসিন্দারা। তবে ততক্ষণে মৃত্যু হয় যুবকের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকা জুড়ে। পুলিশ ঘটনাস্থলে আসলে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। মৃতের মামা আফসার আলি বলেন, গত প্রায় তিন বছর ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। জমি বিবাদের জেরে মামলা পর্যন্ত চলছে। তারপরও জমি দখলের চেষ্টা করতে আসে অভিযুক্তরা। আমার ভাগ্না বাধা দিতে গেলে তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। গুলির আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Crime News: সাতসকালে শ্যুট আউট! গুলিতে ঝাঝরা দেহ, রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ল যুবক! বাড়ছে আতঙ্ক
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement