advertisement

Malda News: এবার কি তবে বন্ধ হবে মানবপাচার, বিএসএফের বড় উদ্যোগ

Last Updated:

মানব পাচার রুখতে এবার আরও বেশি তৎপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। হয়তো এবার আটকানো সম্ভব হবে মানব পাচার।

+
title=

মালদহ: মানব পাচার রুখতে এবার আরো বেশি তৎপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। হয়তো এবার আটকানো সম্ভব হবে মানব পাচার। বিএসএফের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের পক্ষ থেকে একগুচ্ছ পরিকল্পনা গ্রহন করা হয়েছে। বিএসএফের পক্ষ থেকে স্কুল পড়ুয়াদের নিয়ে সচেতনতা শিবির করা হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, বিভিন্ন প্রলোভন দেখিয়ে কিশোরীদের অপহরণ করে পাচার করা হয়। তাই বিএসএফের পক্ষ থেকে শিশুদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এমন উদ্যোগ।
advertisement
স্কুলে স্কুলে গিয়ে কিশোরীদের নিয়ে সচেতনতা শিবির করা হচ্ছে। কিভাবে এই পাচার চক্রের খপ্পর থেকে রক্ষা পাওয়া যাবে। কিভাবে কিশোরীরা বুঝবে তাকে পাচার করার চেষ্টা চালানো হচ্ছে। রাস্তায় চলাফেরা করার সময় কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এই সমস্ত বিষয় নিয়েই সচেতন করা হয়।শনিবার মালদহের মহদিপুর বিওপির ৭০ নম্বর ব্যাটেলিয়ানের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের পক্ষ থেকে সাহাবাজপুর বিকাশ মিশন হাইস্কুলে একটি শিবির করা হয়। স্কুলের ছাত্রীদের নিয়ে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন বিএসএফের ৭০ নম্বর ব্যাটেলিয়ানের কোম্পানি কমান্ডেন্ট কপিল চর্তুবেদী, স্কুলের প্রধান শিক্ষক জুলফিকার আলী সহ অন্যান্য বিএসএফের কর্তারা।
advertisement
এদিন ছাত্রীদের মানব পাচার নিয়ে সচেতনতা করা হয়। সীমান্তবর্তী এলাকায় মানব পাচার অধিক পরিমাণে হয়ে থাকে। পাচারকারীরা বিভিন্ন রকম যে ফাঁদ পেতে রাখে সে সমস্ত বিষয়ে পড়ুয়াদের বোঝানো হয়। এদিনের এই শিবিরের মাধ্যমে মূলত ছাত্রীরা মানব পাচার সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পেরেছে। এমনকি আগামীতে তাদের এই শিবির অনেকটাই কাজে দিবে বলে মনে করছেন স্কুলের প্রধান শিক্ষক। এমনকি এই ধরনের সচেতনতামূলক শিবির স্কুলে আয়োজন করা খুবই ভালো বলে মন্তব্য করেন তিনি।
advertisement
হরষিত সিংহ ( Harashit Singha)
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: এবার কি তবে বন্ধ হবে মানবপাচার, বিএসএফের বড় উদ্যোগ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement