advertisement

বিপ্লবীদের সেফ করিডর ছিল 'নলদাঁড়ি ঘাট', আজও বয়ে নিয়ে চলেছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস

Last Updated:

বিপ্লবীদের সেফ করিডর ছিল 'নলদাঁড়ি ঘাট', আজও বয়ে নিয়ে চলেছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস

রুদ্র নারায়ন রায়, দক্ষিণ ২৪ পরগনা: পার হল স্বাধীনতার ৭৫ বছর। স্বাধীনতা আন্দোলনের নানান ইতিহাস ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে জেলাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। ঠিক তেমনই ডায়মন্ড হারবারের নলদাঁড়ি ঘাট আজও বয়ে নিয়ে চলেছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। বিপ্লবীদের যাতায়াতের নিরাপদ ও গোপন পথ হিসেবেও ব্যবহার করা হত এই ঘাটেই। এই ঘাটের সাথে সম্পর্ক রয়েছে পরাধীন ভারতের স্বাধীনতা আন্দোলনের।
১৯০৫ সালে লর্ড কার্জনের বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে সারা বাংলা অগ্নিগর্ভ হয়ে ওঠে। যার আঁচ এসে পড়ে বুড়ুল গ্রামেও। ১৯২১ সালে ডিসেম্বর মাসে স্টিমারে করে বুড়ুলের নলদাঁড়ি ঘাটে নামেন অভিভক্ত বাংলাদেশের চট্টগ্রাম বিপ্লবী দলের নায়ক। সূর্য সেনের প্রধান সহকারী, চট্টগ্রাম যুব বিপ্লবের নেতা। পাশাপাশি, দলের গোপন সংবিধান রচয়িতা ত্রয়োবিংশবর্ষীয় যৌবনদীপ্ত বলিষ্ঠ শিক্ষক অনুরুপচন্দ্র সেন। ১৯২২ সালের ২ রা জানুয়ারি বুড়ুল ইংরাজি উচ্চ বিদ্যালয়ে গণিতের শিক্ষকতায় যোগদান করেন। প্রকাশ্য শিক্ষকতার আড়ালে প্রচ্ছন্ন উদ্দেশ্য ছিল ছাত্র-যুব এবং এলাকার সাধারণ মানুষকে বিপ্লবী দলে সংগঠিত করা। দক্ষিণেশ্বর বোমা মামলায় ১৯ ডিসেম্বর ১৯২৬ সালে বুড়ুল থেকে গ্রেপ্তার হন স্বাধীনতা আন্দোলনের এই নেতা। মাস্টারদা সূর্যসেন ও অনুরুপচন্দ্র সেন দুজনেই চট্টগ্রামের নোয়াপাড়ার বাসিন্দা ছিলেন। ছিলেন পরম বন্ধুও।
advertisement
ডায়মন্ড হারবার থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিণ ২৪ পরগণা জেলার হুগলী নদীর দক্ষিণ-পূর্ব তীরবর্তী এলাকা ঘেঁষে নলদাঁড়ি ঘাট, যা বর্তমানে সরকারের অধীনে। আয়তনে ছোট হলেও,  বিপ্লবী পদধূলিধন্য ব্রিটিশ আমলের এই নলদাঁড়ি ঘাট আর পাঁচটা নদী ঘাটের তুলনায় অনেকটাই আলাদা। স্থানীয় মানুষের কাছে এই ঘাটের আলাদা আবেগ জড়িয়ে রয়েছে। অন্যান্য ঘাট গুলির থেকে বুড়ুলের নলদাঁড়ি ঘাটকে আলাদা করার পিছনে রয়েছে এর ইতিহাস।
advertisement
advertisement
এই ঘাট আগে জমজমাট থাকলেও, বর্তমানে ছবিটা অনেকটাই আলাদা। একসময়ে স্টিমার চলাচল করলেও বর্তমানে ভগ্নপ্রায় দশায় দাঁড়িয়ে আছে ঐতিহাসিক নলদাঁড়ি ঘাট। চারিদিক ঘন জঙ্গল আর লতাপাতায় ঘেরা বিপ্লবী শহিদ অনুরুপচন্দ্র সেনের স্মৃতিবিজরিত এই স্থান আজও পরাধীন ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অনন‍্য ছবি বয়ে নিয়ে বেড়াচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/Local News/
বিপ্লবীদের সেফ করিডর ছিল 'নলদাঁড়ি ঘাট', আজও বয়ে নিয়ে চলেছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস
Next Article
advertisement
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
  • ‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’

  • টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব

  • পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement