advertisement

Sundarban Tiger Attack: সুন্দরবনের অসহায় 'বাঘ বিধবাদের' পাশে বাউল শিল্পী

Last Updated:

সুন্দরবনের (Sundarbans) বাসন্তী ব্লকের ঝড়খালি অঞ্চলের পরিচয় কার্যত এখন হয়ে উঠেছে ‘বাঘবিধবা পল্লী’।

বাসন্তী : সুন্দরবনের (Sundarbans) বাসন্তী ব্লকের ঝড়খালি অঞ্চলের পরিচয় কার্যত এখন হয়ে উঠেছে ‘বাঘবিধবা পল্লী’। ৮৩ জন মহিলা, যাঁরা বাঘের আক্রমণে হারিয়েছেন তাঁদের স্বামীদের, এখন বিধ্বস্ত জীবনযুদ্ধে ৷ ঝড়খালির বিভিন্ন অংশের বাসিন্দা এই স্বামীহীনাদের সংসারে নুন আনতে পান্তা ফুরোয় ৷ কয়েক জন সরকারি সাহায্য পেয়েছেন ৷ কিন্তু তাঁদের সংখ্যা যৎসামান্য ৷ অধিকাংশ অসহায় মুখের কাছে এখনও অবধি পৌঁছয়নি কোনও সরকারি সুযোগ সুবিধা ৷ তাঁদের পাশে এ বার এগিয়ে এলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউলশিল্পী স্বপন দত্ত ৷
নোনা জলে ম্যানগ্রোভ অরণ্যঘেঁষা প্রত্যন্ত জনপদ বিদ্যাসাগর পল্লী, লস্করপাড়া, ঝড়খালির ২ নম্বর গ্রাম-সহ বিভিন্ন এলাকায় ঘুরছেন তিনি ৷ সাহায্য পৌঁছ দিচ্ছেন বাঘের আক্রমণে স্বামীহীনাদের কাছে ৷ তাঁদের করুণ জীবনকাহিনি নিয়ে গানও বাঁধেন তিনি ৷
জলে কুমির, ডাঙায় বাঘ নিয়েই প্রত্যন্ত সুন্দরবনের জনজীবন ৷ যাঁরা বাঘের আক্রমণে প্রাণ হারান তাঁরা প্রধানত মৎস্যজীবী ৷ গভীর জঙ্গলের খাঁড়িতে জীবন হাতে নিয়ে ঢোকেন জীবিকার তাগিদে ৷ কেউ কেউ মৌলি, জঙ্গলে পা রাখেন মধু সংগ্রহের উদ্দেশে ৷ আবার কেউ দক্ষিণরায়ের থাবা মুখে পড়েন জঙ্গলে কাঠ সংগ্রহে গিয়ে ৷ তাঁদের অকালমৃত্যুর পর স্ত্রী, সন্তান-সহ পরিবারের অন্নসংস্থান যেন বন্ধ না হয়ে যায়, তার উদ্যোগ নিয়েছেন বাউল স্বপন দত্ত ৷ বাঘবিধবাদের করুণ আখ্যান সরকারের কাছে তুলে ধরার কথাও জানিয়েছেন তিনি ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Sundarban Tiger Attack: সুন্দরবনের অসহায় 'বাঘ বিধবাদের' পাশে বাউল শিল্পী
Next Article
advertisement
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
  • ‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’

  • টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব

  • পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement