advertisement

Bengal News| South 24 Pargana: দুয়ারে সরকারে গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ সুবিধা

Last Updated:

South 24 Pargana News: এবার দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্পে বিশেষ সুবিধা পাবেন গর্ভবতী মহিলারা (Pregnant)

#দক্ষিণ ২৪ পরগনা: রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুরু করা হয়েছে দ্বিতীয় পর্যায়ে দুয়ারে সরকার (Duare Sarkar) ও পাড়ায় সমাধান (Parae Samadhan) শিবির। দুয়ারের সরকার ও পাড়ায় সমাধান এই শিবির থেকে সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা পাবেন সাধারণ মানুষজন। প্রায় সময় দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান শিবিরে সাধারণ মানুষের লম্বা লাইন (Long queue in Duare Sarkar) থাকার কারণে কার্যত বিপাকে পড়তে হচ্ছে গর্ভবতী মায়েদের (problem for Pregnant women)।
advertisement
তাই এবার গর্ভবতী মায়েদের ও শিশুদের জন্য অভিনব উদ্যোগ নিল সাগর ব্লক প্রশাসন (Pregnant women special facility in Sagar block)। সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে দুয়ারের সরকার ও পাড়ায় সমাধান শিবিরে আসা মা ও শিশুদের জন্য একটি বিশেষ ঘরের ব্যবস্থা করেছে সাগর ব্লক প্রশাসন (special room for pregnant and children)। যে সমস্ত গর্ভবতী মায়েরা নিজেদের শিশুদের নিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত হচ্ছেন, তাদের যাতে দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে থাকতে না হয় এবং ওই সময়ের মধ্যে শিশু বা নিজের শরীর কে সুস্থ রাখতে পারেন। তার জন্য ওই বিশেষ ঘরে থাকছে নানান ব্যবস্থা। থাকছে শিশুদের জন্য পর্যাপ্ত পরিমাণে ড্রাই ফুড ও মাতৃদুগ্ধ পান করার বিশেষ ব্যবস্থা (breast feeding facility in special rooms)। 'মা ও শিশু আলয়' ক্যাম্পে (Maa o Sishu Aloy Camp) শিশুদের শারীরিক পরীক্ষার জন্য চিকিৎসকের ব্যবস্থাও রাখা হয়েছে।
advertisement
দুয়ারে সরকার (Duare Sarkar, Bengal) প্রকল্পে প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য  করা যায়। ফলে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা নিতে এসে যাতে কোন মহিলা ও শিশুরা অসুস্থ হয়ে না পড়ে সেদিকেও বিশেষ নজর রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সাগর ব্লকের (Sagar Bloack BDO Sandip Mondal) বিডিও সন্দীপ মন্ডল জানান, দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান শিবির গুলি হচ্ছে সেই শিবিরগুলোতে সকাল থেকেই প্রচুর মহিলা লাইন দিয়ে রয়েছেন। ইতিমধ্যে, সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডার (Laxmi Bhandar)সহ একাধিক রাজ্য সরকারের  প্রকল্প গুলির ফর্ম ফিলাপের জন্য কন্যাশ্রী প্রাপক মেয়েরা মহিলাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি বহু মহিলা রয়েছে যারা বাচ্চা নিয়ে এই ক্যাম্পে এসে হাজির হচ্ছেন। লম্বা লাইনে যাতে মা ও শিশু অসুস্থ (Ladies not get sick in long line) হয়ে না পারে সেই জন্য প্রতিটি শিবিরের পাশে একটি করে মা ও শিশু আলয় খোলা হয়েছে। মা ও শিশু আলয় থেকে শিশুদের শারীরিক পরীক্ষা পাশাপাশি খাওয়ানোর ব্যবস্থাও রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এর ফলে উপকৃত হবেন অন্তঃসত্ত্বা মহিলারা ও নবজাতক শিশুরা। প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।
advertisement
রুদ্র নারায়ন রায়
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Bengal News| South 24 Pargana: দুয়ারে সরকারে গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ সুবিধা
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement