advertisement

corona vaccine| চারদিনে এক লক্ষ ভ্যাকসিনের লক্ষ্যমাত্রা! উপ নির্বাচনের কথা ভেবেই কি গণ ভ্যাকসিন ?

Last Updated:

corona vaccine| গোসাবা ব্লক প্রশাসন সূত্রের খবর, এই ব্লকের নয়টি দ্বীপে প্রায় এক লক্ষ ৯৬ হাজার ভোটারের বসবাস। ইতিমধ্যেই প্রায় ৮০ হাজার মানুষ ভ্যাকসিন নিয়েছেন।

#দক্ষিণ ২৪ পরগনা: ২০২১ বিধানসভা নির্বাচনে গোসাবা কেন্দ্রে জয়ী হয়েছিলেন জয়ন্ত নস্কর। তার কিছুদিনের মধ্যেই মৃত্যু হয় বর্ষীয়ান এই তৃণমূল কংগ্রেস(TMC) বিধায়কের। করোনা মহামারীর কারণে দীর্ঘ সময় ধরে লকডাউন চললেও, ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে রাজ্য। মনে করা হচ্ছে এই বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের দিনক্ষণ দ্রুত ঘোষণা করা হবে নির্বাচন কমিশনের তরফ থেকে। নির্বাচনের আগে তাই এলাকার সমস্ত ভোটারদের ভ্যাকসিন (corona vaccine)দেওয়ার কাজ সম্পন্ন করতে উদ্যোগী হল জেলা প্রশাসন। চারদিনে এক লক্ষ ভ্যাকসিনের লক্ষ্যমাত্রা নেওয়া হল গোসাবায়। সরকারি নির্দেশ অনুযায়ী আঠেরো উদ্ধ সকল বাসিন্দাদেরই ১০০ শতাংশ ভ্যাকসিন(corona vaccine) দেওয়ার কাজ শুরু হয়েছে। গোসাবার দ্বীপাঞ্চলগুলিকে করোনা মুক্ত করতে মূলত এই উদ্যোগ। সম্পূর্ণ ভোটের আঙ্গিকে বুথে বুথে ভ্যাক্সিনেশনের ক্যাম্প করে চলছে ভ্যাকসিন দেওয়ার কাজ।
গত কয়েকদিন ধরে গোসাবায় ( Gosaba) করোনা সংক্রমণ বাড়ছিল। সংক্রমণকে নিয়ন্ত্রণ করতে গোসাবা ব্লক প্রশাসন খেয়াঘাটে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা, বাজার বন্ধ সহ বেশ কিছু জরুরী পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করেছে। উপ নির্বাচন ঘোষণা হয়ে গেলে, এই দ্বীপ গুলিতেও ভোটগ্রহণ হবে। প্রশাসন সূত্রে মনে করা হচ্ছে, যে কোন মুহূর্তে সেই উপনির্বাচন ঘোষণা হয়ে যেতে পারে। নির্বাচনের আগে তাই এলাকার সমস্ত ভোটারদের যাতে ভ্যাকসিন (corona vaccine)দেওয়ার কাজ শেষ করা যায়, সেই কারণে জেলা প্রশাসন গোসাবা ব্লকের সমস্ত বাসিন্দাদের দ্রুত করোনা ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
advertisement
এদিন গোসাবা ও বালি এই দুটি দ্বীপের মোট চারটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের ভ্যাকসিন(corona vaccine) দেওয়া হয়। পরবর্তী তিন দিনে গোসাবা ব্লকের বাকি সাতটি দ্বীপের দশটি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের এই ভ্যাকসিন দেওয়া হবে। প্রতিদিন গড়ে ২৫ হাজার করে মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে বলে ব্লক প্রশাসন সূত্রের খবর। এছাড়াও চ্যাট বক্সের মাধ্যমে প্রতিদিন দুশো জনকে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে ব্লক স্বাস্থ্য দফতরের তরফে।
advertisement
advertisement
গোসাবা ব্লক প্রশাসন সূত্রের খবর, এই ব্লকের নয়টি দ্বীপে প্রায় এক লক্ষ ৯৬ হাজার ভোটারের বসবাস। ইতিমধ্যেই প্রায় ৮০ হাজার মানুষ ভ্যাকসিন নিয়েছেন। যারা বাকি রয়েছেন তাঁদের সিংহ ভাগকেই আগামী তিন দিনের মধ্যে ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পন্ন করতে চাইছে জেলা প্রশাসন। উপ নির্বাচনের কথা ভেবে যে গণ-ভ্যাকসিন(corona vaccine) দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে, তা নিতান্তই প্রশংসাযোগ্য বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। ভ্যাকসিন পেয়ে খুশি সাধারণ মানুষও।
advertisement
রুদ্র নারায়ন রায়
view comments
বাংলা খবর/ খবর/Local News/
corona vaccine| চারদিনে এক লক্ষ ভ্যাকসিনের লক্ষ্যমাত্রা! উপ নির্বাচনের কথা ভেবেই কি গণ ভ্যাকসিন ?
Next Article
advertisement
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
  • ‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’

  • টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব

  • পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement