advertisement

South 24 Parganas News- এক বছরের প্রস্তুতিতে, সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রেখেই কৃতিত্ব অর্জন ছাত্রের

Last Updated:

গত এক বছর সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রেখেই পরীক্ষার প্রস্তুতি নেয় অর্ক, অবশেষে ধরা দিল সাফল্য

পরিবারের সাথে সাফল্যর আনন্দ ভাগ করে নিচ্ছে কৃতি ছাত্র অর্ক মন্ডল
পরিবারের সাথে সাফল্যর আনন্দ ভাগ করে নিচ্ছে কৃতি ছাত্র অর্ক মন্ডল
রুদ্র নারায়ন রায়, দক্ষিণ ২৪ পরগনা: সর্বভারতীয় পরীক্ষায় আবার বাংলার মেধার জয়জয়কার। ইউপিএসসি-র (UPSC) ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল সার্ভিস পরীক্ষায় দেশের সেরাদের মধ্যে দ্বিতীয় হয়েছে এই রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার অর্ক মণ্ডল (South 24 Parganas News)। বিষ্ণুপুর থানার আমতলার বাসিন্দা অর্ক মণ্ডল গত বছরই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাশিবিজ্ঞানে স্নাতকোত্তর পাশ করেছেন। সরিষা রামকৃষ্ণ মিশনের ছাত্র অর্ক, পরে আশুতোষ কলেজে ভর্তি হন। তার প্রিয় বিষয় অঙ্ক। কিন্তু একাদশ-দ্বাদশে পড়ার সময় থেকে রাশিবিজ্ঞানই হয়ে ওঠে তার ধ্যানজ্ঞান। বাবা তারকনাথ মণ্ডল চিকিৎসক। মা কাকলিদেবী স্কুলশিক্ষিকা। এক দিদি কর্পোরেট ব্যাংকে চাকরি করেন। স্নাতকোত্তর পড়তে পড়তেই গত বছর পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু সফল হননি। কিন্তু এই বছর একেবারে দ্বিতীয় স্থানে। অর্ক জানালেন, কোনও কোচিং সেন্টার নয়, নিজেই পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন। তার এই সাফল্যে খুশি পরিবার থেকে স্থানীয় এলাকার বাসিন্দারা সকলেই।
গত এক বছরের প্রস্তুতির এই সময়টায় সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন অর্ক। তার শখ ফটোগ্রাফির। মাঝেমধ্যে কবিতাও লেখেন। অর্ক জানালেন, "নিজের রাজ্যে এসে কাজ করার ইচ্ছা তো অবশ্যই রয়েছে (South 24 Parganas News)। তবে আগে দেশকেই প্রাধান্য দেব"। অর্ক আরো জানায়, কঠিন পরিস্থিতিতে তার বাবা মা সাথে ছিল। এছাড়াও ছিল বেশ কয়েকজন কাছের মানুষ। পছন্দের খাবার বলতে, মা-এর হাতের চিংড়ির মালাইকারি ও বাবার হাতের চিকেন। খেলাধুলার মধ্যে অর্ক ভালোবাসে ক্রিকেট।
advertisement
এই বছর ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল সার্ভিসে মোট শূন্যপদের সংখ্যা ছিল ১১। ওই ১১ জন সফল পরীক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় হয়েছেন অর্ক। কিছুদিন আগে প্রকাশিত ইউপিএসসি-র সিভিল সার্ভিস পরীক্ষার মেধাতালিকাতেও জায়গা করে নিয়েছিলেন একঝাঁক বাঙালি ছেলেমেয়ে। রাজ্যের শিক্ষামহলের বক্তব্য, এদের দেখে আগামী দিনে আরও মেধাবী ছাত্রছাত্রীরা এই পরীক্ষা দেবেন এবং সফল হয়ে রাজ্যের নাম উজ্জ্বল করবেন। বর্তমান সোশ্যাল মিডিয়া নির্ভর জীবনে, অধ্যবসায়ের জোড়ে কিভাবে সাফল্য অর্জন করা যায়, তা দেখিয়ে দিল অর্ক মন্ডল(South 24 Parganas News)।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/Local News/
South 24 Parganas News- এক বছরের প্রস্তুতিতে, সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রেখেই কৃতিত্ব অর্জন ছাত্রের
Next Article
advertisement
Abhishek Manu Singhvi:  ২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
  • হলফনামায় সিঙ্ঘভি জানিয়েছেন, তাঁর নামে থাকা সম্পত্তির মোট বাজারমূল্য ২৫০০ কোটি টাকা৷ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সিঙ্ঘভিকে পুনরায় রাজ্যসভায় পাঠাচ্ছে কংগ্রেস৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement