advertisement

Bengal News: পুরষাঘাটে ব্রিজ নির্মাণের দাবিতে সোচ্চার ব্রিজ নির্মাণ নাগরিক কমিটি

Last Updated:

এবছর বিজয়া দশমীর রাতে ঠাকুর দেখে ফেরার পথে নদী (Bengal news, accident) পারাপারের সময় নৌকা দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর আবারও ব্রিজ নির্মাণের দাবিতে সোচ্চার হয়েছে এলাকাবাসীসহ ব্রিজ নির্মাণ নাগরিক কমিটি।

জেলা শাসকের দপ্তর 
জেলা শাসকের দপ্তর 
নন্দকুমার: নন্দকুমারের পুরষাঘাটে ব্রিজ নির্মাণের দাবিতে বারবার সোচ্চার হয়েছে নাগরিক কমিটি। কিন্তু তার পরেও কংসাবতী (Kangsabati) দিয়ে বয়ে গেছে অনেক জল৷ কিন্তু আজ পর্যন্ত প্রশাসনের কোনও উদ্যোগই দেখা দেয়নি ব্রিজ নির্মাণে (Bridge), এমন অভিযোগ। আবারও দুর্ঘটনা (Accident) ঘটার পর ব্রিজ নির্মাণের দাবি তোলে সোচ্চার হয়েছে নাগরিক কমিটি।
একদিকে নন্দকুমার ব্লক, অন্যদিকে ময়না ব্লক। এই দুই ব্লকের মাঝখান দিয়ে বয়ে গেছে কংসাবতী নদী (Kangsabati river)। দুই ব্লকের মানুষের প্রতিদিনের যাতায়াতের জন্য বাঁশের তৈরি সেতু একমাত্র ভরসা। কিন্তু প্রতিবছর বর্ষাকালে সেই ব্রিজ জলের তোড়ে ভেঙে যায়। ফলে বাধ্য হয়ে মানুষ নৌকাতেই পারাপার করে। আর নৌকাতেই কয়েক বার দুর্ঘটনা (Accident) ঘটে যাওয়ায় ব্রিজ নির্মাণের দাবি তোলে ব্রিজ নির্মাণ নাগরিক কমিটি। নন্দকুমার এর পুরষাঘাটে ব্রিজ নির্মাণের দাবিতে বারবার সোচ্চার হয়েছে নাগরিক কমিটি।
advertisement
advertisement
বিজয়া দশমীর দিন আবারও বড় সড় দুর্ঘটনার (Accident) হাত থেকে রক্ষা পেল পুরষাঘাট বাসী (South Bengal)।  দশমীর রাতে পুজো দেখে ফেরার সময় কংসাবতী নদী পার হতে গিয়ে দুর্ঘটনা ঘটে। নৌকা থেকে পড়ে যায় দু’বছরের শিশু সহ কয়েকজন যাত্রী। নৌকার মাঝি ও অন্যান্য যাত্রীদের তৎপরতায় বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। এরপরই প্রতিবাদে সামিল হন ব্রিজ নির্মাণ নাগরিক কমিটি। অবিলম্বে ব্রিজ নির্মাণ করার দাবিতে সরব হন কমিটির সদস্যগণ। পুরষাঘাটে ব্রীজ নির্মাণের দাবিতে ২০১৯ সালে এলাকার মানুষজন গড়ে তোলেন পুরষাঘাট ব্রীজ নির্মাণ নাগরিক কমিটি। তারপর থেকে জেলা শাসক, পূর্ত দপ্তর সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। কিন্তু তাদের অভিযোগ প্রশাসনের টনক নড়েনি।
advertisement
ইতিপূর্বে ২০০০ সালে নৌকা ডুবির ঘটনা ঘটে (accident on boat)। গৌরাঙ্গ মাইতি নামে কিশোরচক গ্রামের এক যুবক মারা যান। সারা বছর দুর্বল বাঁশের সেতু দিয়ে যাতায়াত করলেও বর্ষাকালে তিন চার মাস সেতু ভেঙে যায়। ফলে নৌকাতে পারাপার করতে হয় এবং তাতেই প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে। এবছর বিজয়া দশমীর রাতে ঠাকুর দেখে ফেরার পথে নদী পারাপারের সময় নৌকা দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর আবারও ব্রিজ নির্মাণের দাবিতে সোচ্চার হয়েছে এলাকাবাসীসহ ব্রিজ নির্মাণ নাগরিক কমিটি।
advertisement
প্রসঙ্গত এই নদী পারাপার করে প্রতিদিন ময়নার দিক থেকে হাজার হাজার মানুষ যাতায়াত করেন জেলা সদর দপ্তর নিমতৌড়ি, তমলুক ও কলকাতা সহ বিভিন্ন এলাকায়। এই পথ ধরে বহু মানুষ সরাসরি অত্যন্ত কম সময়ে ভগবানপুর, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় যেতে পারেন। তাই ব্রিজ অত্যন্ত জরুরী প্রয়োজন। নদীর পাড়ে প্রতীকী বিক্ষোভে সামিল হয়ে কমিটির সদস্যরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। উপস্থিত ছিলেন কমিটির অন্যতম সদস্য শিক্ষক বাসুদেব দাস, অমিত কুমার দাস, রামচন্দ্র ভৌমিক আদিত্য গাঁতাইত প্রমুখ।
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Bengal News: পুরষাঘাটে ব্রিজ নির্মাণের দাবিতে সোচ্চার ব্রিজ নির্মাণ নাগরিক কমিটি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement