advertisement

viswakarma puja| bengali news: বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি উৎসবে মাতলেন কচিকাঁচা থেকে নেতা-নেত্রীরা

Last Updated:

viswakarma puja| bengali news: নতুন প্রজন্মের কাছে ঘুড়ি উৎসবের মাধুর্যতা প্রদানের উদ্দেশ্যে অশোকনগর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ঘুড়ি উৎসব পালন।

ঘুড়ি উৎসবে শামিল কচি-কাঁচারা।
ঘুড়ি উৎসবে শামিল কচি-কাঁচারা।
 #উত্তর ২৪ পরগনা : সাম্প্রতিক করোনা (coronavirus)  মহামারীর কারণে অনেকে কর্মহীন ও কর্ম হারা হলেও বিশ্বকর্মা (viswakarma puja) আসছেন প্রত্যেক বছরের মতো এবছরেও সঠিক সময়ে। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে করোনার প্রকোপে গোটা দেশ তথা রাজ্যের পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। বদলে গিয়েছে মানুষের জীবনযাপন। কর্ম জীবন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এসেছে বাধা।
কর্ম হারিয়ে অনেকে হয়েছে বেকার বেছে নিয়েছে অন্য পথ। আর এই সমস্ত কিছু থেকে নতুন করে আবার পুরনো পরিবেশে ফিরতে  (viswakarma puja)ঠাকুরের সহায় সাধারণ মানুষ‌। করো না থাকাতে অসুবিধার সম্মুখীন হয়েছে বিভিন্ন ক্ষেত্র তেমনি মৃৎশিল্পীদের অবস্থা ঠিক একই রকম।
কোনো মৃৎ শিল্পীর (viswakarma puja) মতে গত বারের তুলনায় ঠাকুরের অর্ডার কম, আবার বেশ কিছু মৃৎ শিল্পী জানাচ্ছেন ঠাকুর পুজো করার তেমন লোক নেই সেই কারণে নতুন অর্ডার আসবে কিভাবে আবার কেউ কেউ বলছে এই বার আসার আলো দেখতে পাচ্ছেন কাজের মধ্যে, আবার কেউ জানালেন। প্রতিবছর ভাদ্র সংক্রান্তিতে হয় এ বিশ্বকর্মা পুজো।
advertisement
advertisement
বিশ্বকর্মা পুজোর (viswakarma puja) দিন বাড়িতে থাকা যন্ত্রপাতি, সরঞ্জামের প্রতি যত্নশীল হওয়া উচিত মনে করা হয় শাস্ত্র মতে। তবে এই নিয়ম ছাড়াও বহু প্রচলিত রয়েছে ঘুড়ি ওড়ানো। যা আজ বিলুপ্তির পথে। আধুনিকতার যুগে আজকে হারিয়ে যেতে চলেছে বাঙালির আবেগ। নতুন প্রজন্মের কাছে ঘুড়ি উৎসবের মাধুর্যতা প্রদানের উদ্দেশ্যে অশোকনগর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি কুমার জিৎ দত্ত মহাশয় ও অশোকনগর কল্যাণগড় পৌরসভা ১৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর শ্রীমতি শিলা দে-র যৌথ উদ্যোগে অশোকনগর রবীন্দ্র সংঘের ময়দানে পালিত হল "ঘুড়ি উড়াই নতুন দিগন্তের আলোকে "।
advertisement
বিশ্বকর্মা পুজো (viswakarma puja) উপলক্ষে উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ড এ প্রাক্তন পৌর পিতা অসিত কুমার-দে মহাশয়, যুব সমাজের প্রতিনিধি হিসাবে শুভ্র কর সহ বিভিন্ন অঞ্চলের ঘুরি প্রেমী মানুষজন ও এতদঞ্চলের অধিবাসীবৃন্দ। এদিন এলাকার কচিকাচাদের নিয়ে ঘুড়ি উৎসবের মাতলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা‌ এমনকি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের নামে উড়ানো হলো ঘুড়ি। এই ঘুড়ি উৎসব কে কেন্দ্র করে একটা সময় ছিল উন্মাদনা মানুষের মধ্যে যা আজ এই প্রজন্মের কাছে বিলুপ্ত। এই ছোট্ট প্রয়াস এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে শিশুরাও মাতলেন এই ঘুড়ি উৎসবে।
advertisement
রাতুল ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/Local News/
viswakarma puja| bengali news: বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি উৎসবে মাতলেন কচিকাঁচা থেকে নেতা-নেত্রীরা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement