advertisement

কৃষ্ণনগরের আবৃত্তি বাগচীর বানানো দুর্গা মুকুট পাড়ি দিচ্ছে জামশেদপুরে

Last Updated:

বাবার আঙুলের স্পর্শে দেবী দুর্গার মাথার ঝলমলে মুকূট অপরূপ শোভা পেত

এই দুর্গামুকুট পাড়ি দেবে জামশেদপুরে
এই দুর্গামুকুট পাড়ি দেবে জামশেদপুরে
#নদিয়া: করোনায় জর্জরিত গোটা দেশ তথা পৃথিবী। সরকার থেকে করা হয়েছিল বিভিন্ন বিধি নিষেধ। লোকাল ট্রেন এখনও রয়েছে বন্ধ। ফলে যাতায়াতের অসুবিধা লেগেই রয়েছে নিত্যযাত্রীদের। দ্বিতীয় ঢেউ নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। দ্বিতীয় ঢেউয়ের প্রভাব কিছুটা কমলে পরে মানুষের আনাগোনা বেড়েছে বাজার হাটে। ফলে দেশের অর্থনীতির চাকাও ঘুরতে শুরু করেছে ধীরে ধীরে।
করোনার করালগ্রাসে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। ঠিক তেমনিই করোনায় প্রাণ হারিয়েছেন কৃষ্ণনগরের বিখ্যাত ডাকের কাজের শিল্পী আশীষ বাগচী। তবে বাবার দেখানো পথ ধরেই এগিয়ে চলেছে কৃষ্ণনগর চকের পাড়ার প্রয়াত ডাকসাজ শিল্পী আশীষ বাগচীর মেয়ে আবৃত্তি বাগচী। বাবার আঙুলের স্পর্শে দেবী দুর্গার মাথার ঝলমলে মুকূট অপরূপ শোভা পেত। কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি দেশ ছাড়িয়ে বিদেশেও সুখ্যাতি অর্জন করেছিল আশিস বাগচীর বিখ্যাত ডাক ও জরির কাজ। করোনার করালগ্রাসে তিনি আর নেই। কিন্তু তার দেখানো পথ ধরেই এগিয়ে চলেছে তার একমাত্র কন্যা আবৃত্তি। এবারেও জামশেদপুরে বিশাল আকারের দেবী দুর্গার মুকুট তৈরি হচ্ছে আবৃত্তির হাত ধরে।
advertisement
আশিস বাবূর সৃষ্টিকে রূপ দিতে তার সহযোগী কারিগরেরা অনবরত সাহায্য করে চলেছে আবৃত্তিকে। খদ্দেরের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে অর্ডার মিলবে এবং কি দাম ধার্য হবে সবটাই আনকোরা আবৃত্তি কে শিখিয়ে চলেছে আশিস বাবুর সহযোদ্ধারা। তাই আশিস বাগচীর কারখানায় আজও ডাক সাজের বিশাল বিশাল মুকুট তৈরি হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তের দেবী দুর্গা ও তার সন্তানদের জন্য। পুজোর আর বেশি দেরি নেই তাই যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হচ্ছে দেবী দুর্গার মুকুট। গত বছর ছিল বাজার মন্দা। এবারেও যে খুব একটা ভালো তা নয়। তবে হাতেগোনা বেশ কয়েকটি মুকুট তৈরি হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তের পুজো উদ্যোক্তাদের জন্য। ভবিষ্যতে বাবার দেখানো পথ অনুসরণ করেই বাবার সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে বদ্ধপরিকর অবৃত্তি বাগচী।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/Local News/
কৃষ্ণনগরের আবৃত্তি বাগচীর বানানো দুর্গা মুকুট পাড়ি দিচ্ছে জামশেদপুরে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement