পুলিশ ক্যাম্প সরানোর দাবিতে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ
- Published by:Pooja Basu
Last Updated:
পুলিশ ক্যাম্প সরানোর দাবিতে সোচ্চার জমি কমিটি। দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েতের কর্মী এবং সদস্যদের আড়াল করতেই পুলিশ ক্যাম্প করা হয়েছ
রুদ্র নারায়ন রায়, দক্ষিণ ২৪ পরগনা: পুলিশ ক্যাম্প সরানোর দাবিতে এবার পোলেরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখালো জমি জীবিকা ও পরিবেশ রক্ষা কমিটি। চলতি মাসেই ভাঙড়ের পাওয়ার গ্রিড সংলগ্ন পোলেরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতে ভাঙচুরের পাশাপাশি আরাবুল পুত্র হাকীমুল ইসলাম কে বেধড়ক মারধর করা হয়। এরই সঙ্গে পঞ্চায়েতের সরকারি কর্মচারীদের ব্যাপক মারধর করা হয়। সেই ঘটনায় নাম জড়ায় জমি জীবিকা ও পরিবেশ রক্ষা কমিটির। তারপর ভাঙ্গড় দু নম্বর ব্লকের মোট দশটি পঞ্চায়েতের সরকারি কর্মচারীরা বিডিও অফিসে তাদের নিরাপত্তার দাবিতে ডেপুটেশন দেয়। সেই ডেপুটেশনের পর ব্লক আধিকারিক ও পুলিশ আধিকারিকরা সিদ্ধান্ত নেয় পোলেরহাট দু\'নম্বর পঞ্চায়েতে পুলিশ ক্যাম্প করা হবে।
সেই সিদ্ধান্ত মতন পঞ্চায়েতের ভিতরে পুলিশ ক্যাম্প করা হয়েছে। সরকারি আধিকারিকদের নিরাপত্তার জন্য সেখানেই পুলিশ থাকতে শুরু করেছে। এই ঘটনার পর পুলিশ ক্যাম্প সরানোর দাবিতে সোচ্চার হয়েছে জমি কমিটি। তাদের দাবি দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েতের কর্মী এবং সদস্যদের আড়াল করতেই পুলিশ ক্যাম্প করা হয়েছে। পঞ্চায়েতে পুলিশ ক্যাম্প হলে সাধারণ মানুষ সমস্যায় পড়বে বলেও দাবি করেন কমিটির যুগ্ম সম্পাদক মির্জা হাসান। এদিন তাই জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখায়। অবিলম্বে এই পুলিশ ক্যাম্প পঞ্চায়েত থেকে না সরলে আরও বড় আন্দোলন হবে বলেও তারা হুঁশিয়ারি দেয়। পুলিশ এবং ব্লক আধিকারিকদের উদ্দেশ্যেও বার্তা দেওয়াহয়। প্রায় দু\'ঘণ্টা ধরে চলে তাদের এই বিক্ষোভ কর্মসূচি। এরপর, ঘটনাস্থলে আসেন প্রশাসনের উচ্চ পর্যায়ের আধিকারিকরা। তাদের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়। তবে ৪৮ ঘণ্টার মধ্যে পুলিশ ক্যাম্প তুলে না নিলে আরও বড় আন্দোলন করবে বলেই জানান আন্দোলনকারীরা।
Location :
First Published :
Jul 15, 2021 4:22 PM IST









