advertisement

Bangla news: বাগনানে পালিত হল কবি জীবনানন্দ দাশের প্রয়াণ দিবস

Last Updated:

Bangla news: আজ বাগনানের চাঁদনী গ্রামে প্রবীণ কবি প্রণবেন্দু বিশ্বাসের বাড়ি সংলগ্ন সবুজঘেরা নির্জন বাগানে জীবনানন্দ দাশের প্রতিকৃতিতে মাল্যদান করেন ওই সংগঠনের সদস্য ও বাগনানের বিশিষ্টজনেরা ।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
#হাওড়া: গ্রামবাংলার প্রাকৃতিক সৌন্দর্যের নানান বাস্তব ও কাল্পনিক ছবি যার লেখার মাধ্যমে ফুটে উঠত সেই প্রকৃতিপ্রেমী কবি জীবনানন্দ দাশের প্রয়াণ দিবস আজ পালিত হল হাওড়া বাগনানে । বাগনানের স্বেচ্ছাসেবী সংগঠন স্বজনের উদ্যোগে বাগনান এক নম্বর ব্লকের অন্তর্গত চাঁদনী গ্রামে আয়োজিত হয় এই অনুষ্ঠান ।
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ তার লেখনীর মাধ্যমে প্রকৃতির নানান সৌন্দর্যের দিক ফুটিয়ে তুলে আপামর বাঙালির মনে জায়গা করে নিয়েছিলেন । তার লেখা " বনলতা সেন " , " " সাতটি তারার তিমির " , "রূপসী বাংলা " - র মতো সৃষ্টিগুলি আজও মনে দাগ কাটে সব বয়সের পাঠকদের ।
advertisement
আজ বাগনানের চাঁদনী গ্রামে প্রবীণ কবি প্রণবেন্দু বিশ্বাসের বাড়ি সংলগ্ন সবুজঘেরা নির্জন বাগানে জীবনানন্দ দাশের প্রতিকৃতিতে মাল্যদান করেন ওই সংগঠনের সদস্য ও বাগনানের বিশিষ্টজনেরা । বাঙালির পল্লীগ্রামের কবির প্রয়াণ দিবসে তার গান গেয়ে তার প্রতি শ্রদ্ধাও জানানো হয় প্রকৃতির বুকে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে ।
advertisement
এই অনুষ্ঠান সম্পর্কে বাগনানের স্বজন সংগঠনের সভাপতি শ্রী চন্দ্রনাথ বসু জানান , " ১৯৫৪ সালে আজকের দিনেই ট্রামের ধাক্কায় মাত্র ৫৫ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছিলেন প্রকৃতিপ্রেমী এই কবি । কিন্তু ফেলে রেখে গেছেন তার প্রকৃতি নিয়ে লেখা সেই অমূল্য কবিতাগুলি যার মাধ্যমে রবীন্দ্রনাথ পরবর্তী সময়ে বাংলা সাহিত্য বিপুল সমৃদ্ধ হয়েছে । বাঙালি যে এখনও প্রকৃতিপ্রেমী জীবনানন্দ দাশকে ভোলেনি এই অনুষ্ঠানের মাধ্যমে তারই বার্তা দেওয়ার চেষ্টা করলাম । "
advertisement
Santanu Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Bangla news: বাগনানে পালিত হল কবি জীবনানন্দ দাশের প্রয়াণ দিবস
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement