advertisement

Durga Puja 2021| Howrah News: মানুষকে পুতুলের সাথে তুলনা করে বেতড় সর্বজনীনের থিম 'নিধিরাম সর্দার'

Last Updated:

Durga Puja 2021| Howrah News: হাওড়ার বেতড় সর্বজনীন দুর্গোৎসব সমিতির এইবারে দুর্গাপুজোর ভাবনা " নিধিরাম সর্দার " ।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
#হাওড়া: আমরা যেন একটা নির্দিষ্ট শক্তির মাধ্যমে চালিত হচ্ছি । কোন একটা শক্তিই পুরো একটা সমাজকে যেন একটি নির্দিষ্ট দিকে চালিত করছে । সেই শক্তিটি রাজনৈতিক শক্তি হোক বা সামাজিক , তার বিরুদ্ধে কিছু বলার ক্ষমতা আমাদের কারোর নেই । চারপাশে কিছু ভালো হোক বা মন্দ সেই বিষয়ে ভীতসন্ত্রস্থ না হয়ে সাহসিকতার সাথে সেই শক্তির বিরুদ্ধে স্বাধীনভাবে গর্জে ওঠার ক্ষমতা যেন আমরা হারিয়ে ফেলেছি । সেই বৃহৎ শক্তি যেন আমদের তার নিজের হাতের পুতুলের মত চালনা করছে ।
বাস্তবিক এই চিত্রের সাথে সামঞ্জস্য রেখেই হাওড়ার বেতড় সর্বজনীন দুর্গোৎসব সমিতির এইবারে দুর্গাপুজোর ভাবনা " নিধিরাম সর্দার " ।
গল্পের ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দারের চরিত্রের মতোই এখানে পুতুলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সমাজে যারা অন্যদের দ্বারা চালিত হচ্ছে তাদের । মেশিনের মাধ্যমে পুতুলগুলি যেভাবে চালিত হচ্ছে সেইভাবেই সমাজের ক্ষমতাবান কয়েকজনের চালিকাশক্তির মাধ্যমে চালিত হচ্ছে সমাজের বাকি মানুষ ।
advertisement
advertisement
এই বিষয়ে বেতড় সার্বজনীন দুর্গোৎসব সমিতির সদস্যা সোহিনী মুখার্জী জানান , " বর্তমানে কোন কাজ করা তো দূর , সেইসব শক্তির বিরুদ্ধে সামান্য নিজেদের মনের মত কথা বলতে গেলেও পাঁচবার ভেবে বলতে হয় । ফলে " বাক স্বাধীনতা " শব্দটি দিন দিন হারিয়ে যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে থেকে । তাই বর্তমান সামাজিক জীবনে আমাদের মত সাধারণ মানুষের ছবিই প্রতিফলিত হয়েছে এই পুতুলের মাধ্যমে । "
advertisement
Santanu Chakraborty 
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Durga Puja 2021| Howrah News: মানুষকে পুতুলের সাথে তুলনা করে বেতড় সর্বজনীনের থিম 'নিধিরাম সর্দার'
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement