advertisement

ক্যানিং-এর ডাবু সেতুর বেহাল অবস্থা, সেতু সংস্কারের আশ্বাস বিধায়কের

Last Updated:

ক্যানিং-এর ডাবু সেতুর বেহাল অবস্থা, সেতু সংস্কারের আশ্বাস বিধায়কের

দক্ষিণ ২৪ পরগনা: দীর্ঘ দিন ধরে ভগ্নপ্রায় অবস্থায়  দুদিকের সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতু। প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সেই সেতুর উপর দিয়ে। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং এক নম্বর ব্লকের নিকাড়ীঘাটা এলাকার ডাবু জল নিকাশি খাল। পারাপারের জন্য খালের উপর দিয়ে রয়েছে প্রায় ৮০ ফুট লম্বা সেতু। একটানা চার পাঁচ দিনের ভারি ও অতি ভারি বৃষ্টি হলেই এই সেতু নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। যে কোন মুর্হুতে সেতুটি ভেঙে ঘটতে পারে বড় দুর্ঘটনা ।
রাজ্যের সেচ দফতরের অধীনে ডাবু খালের উপর সেতুটি নির্মাণ হয়। লোহার খুঁটির উপর ক্রংকিটের ঢালাই দিয়ে তৈরি করা হয় সংযোগকারী এই সেতু। প্রায় ৪০ বছর বয়স হয়ে গিয়েছে সেতুটির।  কঙ্কালসার অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সেতুটি। সংস্কারের অভাবে ধীরে ধীরে ভেঙে পড়ছে সেতুর নানা অংশ। সেতুর দুই ধারের রেলিং ভেঙে পড়ে গিয়েছে আগেই। তারপরেই স্থানীয় প্রশাসনকে জানানো হলেও, কোন হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
advertisement
নিকাড়ীঘাটা অঞ্চলের জয়রামখালি এবং দুমকির সংযোগস্থলে ডাবু খালের উপর সেতুটি তৈরি হয়েছিল। ফলে বানীবাদা, বেলেখালি, জয়রামখালি, দুমকি, গাজী পাড়া সহ বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষজনের এই সেতুর উপর দিয়ে যাতায়াত। এমনকি শীতের মরসুমে ডাবু পযটক কেন্দ্র এবং পিকনিক গার্ডেনে আনাগোনা বাড়ে পযটকদের। ফলে চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা। যে কোন মুর্হুতে দুর্ঘটনা ঘটলে, হতে পারে প্রাণহানী। সেতুর উপর দিয়ে কোন গাড়ি গেলে দুলতে থাকে।
advertisement
advertisement
গ্রামবাসীদের অভিযোগ  বারেবারে প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি। গ্রামবাসীদের একটাই আবেদন যদি এই সেতু টি নতুন করে মেরামতি করা হয় তাহলে তাদের যাতায়াতের খুবই সুবিধা হয়। তবে স্থানীয় ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক পরেশ রাম দাস আশ্বাস দিয়েছে খুব শীঘ্রই সেতুটি সংস্কার করা হবে। এ বিষয়ে তিনি বিভাগীয় দফতরের সঙ্গে আলোচনাও করেছেন বলে জানান।
advertisement
রুদ্র নারায়ন রায় 
view comments
বাংলা খবর/ খবর/Local News/
ক্যানিং-এর ডাবু সেতুর বেহাল অবস্থা, সেতু সংস্কারের আশ্বাস বিধায়কের
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement