আরাবুলের হাত ধরে তৃণমূলে যোগদান, মানা হল না কোভিড বিধি
- Published by:Ananya Chakraborty
Last Updated:
আরাবুলের হাত ধরে তৃণমূলে যোগদান, মানা হল না কোভিড বিধি
রুদ্র নারায়ন রায়, দক্ষিণ ২৪ পরগনা: এখনও পুরোপুরি বিদায় নেয়নি প্রাণঘাতী করোনা। সেজন্য নতুন করে লকডাউনের দিন বাড়িয়েছে রাজ্য সরকার।কোথাও কোন বড় জমায়েত বা অনুষ্ঠান করতে অনুমতি দিচ্ছে না প্রশাসন।এরকম পরিস্থিতিতে কোভিড বিধি ভেঙে যোগদান কর্মসূচি করে বিতর্কে জড়ালেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। এদিন আরাবুলের হাত ধরে ভাঙড়ের বামনঘাটা গ্রাম পঞ্চায়েতের যোতভীম গ্রামে বিরোধী দল থেকে সাড়ে তিনশো কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন। যাদের মধ্যে ২০০ জন বিজেপি সমর্থক ও ১৫০ জন আই এস এফ সমর্থক আছেন বলে দাবি আরাবুল শিবিরের।এবারের বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকে ২৬ হাজারের বেশি ভোটে জেতে আই এস এফ। যদিও তৃণমূলের ভয়ে, জেতার পর থেকে এখনও ভাঙড়ে পা রাখেননি আই এস এফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী।
অন্যদিকে, বিজেপি স্বপ্নের জাল বুনলেও সুতো ছিঁড়ে গেছে। তাই মোহভঙ্গ হয়ে প্রচুর কর্মী সমর্থক পুনরায় আবার তৃণমূলেই ফিরে আসছেন। ভাঙড়ের বিভিন্ন অংশে বিরোধী দলের কর্মীরা আরাবুলের হাত থেকে ঘাসফুলের পতাকা তুলে নিচ্ছেন। বিধানসভা ভোটের আগে প্রার্থী বাছাই নিয়ে আরাবুলের সাথে দলের মনোমালিন্য এর জায়গা তৈরি হলেও পরে তা মিটিয়ে নেওয়া হয়। ভাঙ্গড় বিধানসভা আইএসএফ পেলেও, তৃণমূল ফের ক্ষমতা দখলের পর ভাঙ্গড়ে আবারো শক্তি বৃদ্ধি হচ্ছে তৃণমূলের। সাড়ে তিনশো বিরোধী দলের সমর্থক এদিন তৃণমূলের পতাকা হাতে তুলে নিতেই বাড়তি উচ্ছ্বাস চোখে পড়ে তৃণমূল শিবিরে।
advertisement
লকডাউন বিধি না মেনে সামাজিক দূরত্ব, মাস্ক ছাড়াই এদিন লোকজন ভিড় করেন সভাস্থলে। গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়ান, মাস্ক ছাড়াই একে অপরের সঙ্গে কথা বলেন। খোদ আরাবুল ইসলাম মাস্ক ছাড়া মঞ্চ দাপান।পরে এ নিয়ে প্রশ্ন করলে আরাবুল বলেন, ‘মানুষজন অতি উতসাহের সঙ্গে তৃণমূলে যোগদান করছেন। কেউ কেই উৎসাহের চোটে মাস্ক পরে আসতে ভুলে গেছেন।সবাইকে সাবধান করা হয়েছে, কোভিড বিধি মেনে চলার কথা বলা হয়েছে। কোভিড বিধি ভেঙে এই যোগদান পর্ব নিয়েই প্রশ্ন তুলছেন সমাজের বিভিন্ন মহল।
advertisement
Location :
First Published :
Jul 02, 2021 6:51 PM IST









