advertisement

চাইনিজ রেস্তোরাঁয় যাওয়ার আগে একটু ভাবুন, কেন?

Last Updated:

এমন কোনও মানুষ নেই, যে চাইনিজ খেতে ভালোবাসেন না ৷ এমন কেউ নেই, যে উৎসবে ডিনার বা লাঞ্চ সেরে ফেলতে চাইনিজ

#কলকাতা: এমন কোনও মানুষ নেই, যে চাইনিজ খেতে ভালোবাসেন না ৷ এমন কেউ নেই, যে উৎসবে ডিনার বা লাঞ্চ সেরে ফেলতে চাইনিজ রেস্তোরাঁকে বেছে নেন না ৷ কিন্তু জানেন কি ? এই চাইনিজ রেস্তোরাঁ ধীরে ধীরে আপনার আয়ু কমিয়ে দিতে পারে ?
দেশি-বিদেশি চিকিৎসকরা কিন্তু এরকমই বলছেন ৷ যতদিন যাচ্ছে, চাইনিজ খাবার কিন্তু বিষ হয়ে উঠছে মানুষের জন্য ৷ আর এর পিছনে শয়তানের কাজটা সেরে ফেলছে আজিনোমোটো !
চাইনিজ খাবার আজিনোমোটো ছাড়া চলেই না ৷ ভালো স্বাদ ও গন্ধ আনতে চাইনিজ খাবারে আজিনোমোটো মাস্ট ৷ আর এই আজিনোমোটোই বিপদ ডেকে আনছে মানুষের শরীরে ৷ ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক ৷
advertisement
advertisement
আজিনোমোটোর রাসায়নিক নাম মোনোসোডিয়াম গ্লুকোমেট ৷ আর এই মোনোসোডিয়াম গ্লুকোমেটের মানব শরীরে রয়েছে প্রচুর পার্শ্বপ্রতিক্রিয়া ৷ বিশেষ করে শিশু ও প্রেগন্যান্ট মহিলাদের জন্য এই আজিনোমোটো অত্যন্ত ক্ষতিকারক ৷ এর প্রভাব খুবই ধীরে গতিতে ঘটতে থাকে ৷ ফলে চটজলদি প্রভাব না বুঝতে পারলেও, ধীরে ধীরে শরীরের ক্ষতি হতে থাকে ৷
কী কী হতে পারে আজিনোমোটো খেলে--
advertisement
নিয়মিত আজিনোমোটো খাবারের সঙ্গে খেলে মাথা ব্যথায় কষ্ট পেতে পারেন ৷ যা একসময় গিয়ে মাইগ্রেনের আকার ধারণ করে ৷
নার্ভ দুর্বল করে দেয় আজিনোমোটে ৷ পারকিনসন হওয়ার সম্ভাবনা থাকে ৷
জিভের স্বাদকোরক ক্ষতিগ্রস্ত হয় ৷
প্রেগন্যান্ট মহিলাদের জন্য খুবই ক্ষতিকারক আজিনোমোটো ৷ সন্তানের ক্ষতি হতে পারে ৷
যৌন জীবনেও প্রভাব ফেলে আজিনোমোটো ৷
advertisement
ক্যানসার হওয়ার সম্ভাবনা থাকে ৷
মেদ বৃদ্ধি হতে পারে বেশি পরিমাণে আজিনোমোটো খেলে ৷
তবে বেশ কিছু ভালো রেস্তোরাঁয় আপনি যদি আগে থেকে বলে দেন, তাহলে আজিনোমোটো ছাড়াই
আপনাকে চাইনিজ খাবার সার্ভ করবে ৷ তবে অনেক সময়ই রাস্তার ধারের ছোট্ট রেস্তোরাঁয় ভালো স্বাদ আনার জন্য আজিনোমোটো ব্যবহার করে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
চাইনিজ রেস্তোরাঁয় যাওয়ার আগে একটু ভাবুন, কেন?
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement