advertisement

Knowledge story: শরীরে একমাত্র ঠোঁটের রং লাল কেন হয়? অধিকাংশ মানুষের সঠিক উত্তর জানা নেই

Last Updated:

বিজ্ঞানীরা বলেন যে হাতের নরম আঙুলের ডগার চেয়ে ঠোঁট আরও অনেক বেশি তুলতুলে ও স্পর্শকাতর৷

Photo Collected
Photo Collected
কলকাতা: আমাদের শরীরের মধ্যে খুবই স্পর্শকাতর অঙ্গগুলির মধ্যে ঠোঁট অন্যতম৷ একেবারে পাপড়ির মতো ঠোঁট….অনেক ক্ষেত্রেই এই উপমা ব্যবহার করা হয় এটাই বোঝাতে যে, যে কোনও ফুলের পাপড়ির মতোই ঠোঁট খুন নরম৷ বিজ্ঞানীরা বলেন যে হাতের নরম আঙুলের ডগার চেয়ে ঠোঁট আরও অনেক বেশি তুলতুলে ও স্পর্শকাতর৷ ঠোঁটের আরও একটা বিশেষত্ব হল ঠোঁটের রং লাল হয়৷ বিশেষ করে ত্বকের উজ্জ্বল্য বৃদ্ধির সঙ্গে ঠোঁটের রংও হাল্কা হতে থাকে৷ অর্থাৎ যাদের গায়ের রং খুব ফর্সা, অধিকাংশ ক্ষেত্রেই তাদের ঠোঁটের রং গাঢ় লাল৷ যাদের রং একটু চাপা, তাদের ঠোঁটের রং কালচে লাল৷
তবে ঠোঁটের রং-এর জন্য বিশেষ প্রসাধনী রয়েছে যাকে লিপস্টিক বলে৷ বিভিন্ন রঙের লিপস্টিক বাজারে রয়েছে৷ তবে এসব প্রসাধনীতে কেমিক্যাল থাকার ফলে, ত্বকের ক্ষতি হতে পারে বলে মত বিশেষজ্ঞদের৷
আরও পড়ুনVastu Tips for Roti Serving: প্লেটে রুটি পরিবেশনের ‘বাস্তু’ নিয়ম, না মানলে জীবনে নেমে আসবে অসম্ভব অশান্তি-দারিদ্র-খারাপ সময়
শরীরের অন্যান্য অঙ্গ-প্রতঙ্গের মতো ঠোঁটের নির্দিষ্ট কিছু ব্যবহার রয়েছে৷ ঠোঁটের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে চুমু! তবে শুধু চুম্বনই নয়, মানুষের অভিব্যক্তি বা এক্সপ্রেশন অধিকাংশ ক্ষেত্রেই ফুটে ওঠে ঠোঁটের মাধ্যমে৷ যেমন কথায় বলে ঠোঁট ফোলানে৷ এটি রাগের বর্হিপ্রকাশ৷ হাসি, রাগ, ঘৃণা, ভালোবাসা, আদর—সব ওই ঠোঁটেই বোঝা যায়। এছাড়া ঠোঁটের কোণে হাসি, ঠোঁট উল্টানো, ঠোঁট বেঁকিয়ে কথা, এমন অসংখ্য ভাব প্রকাশের ধরন বোঝানো হয়৷ কখনও হাসি তো কখনও কান্না, সবের ভাব ধরা পড়ে ঠোঁটের মধ্যে দিয়ে৷
advertisement
advertisement
এবার আসা যাক ঠোঁটের রঙের প্রসঙ্গে৷ দেহের অন্যান্য অঙ্গের থেকে ঠোঁটের রং একটু বেশিই লাল হয়৷ তার কারণ কী? এর পিছনে রয়েছে বিজ্ঞানের ব্যাখ্যা৷ ঠোঁটের চামড়া খুবই পাতলা৷ এই নরম পাতলা চামড়ার নীচে রয়েছে অসংখ্য সরু ব্লাড ভেসেল বা রক্তনালী৷ ঠোঁটে কম পরিমাণ মেলানোসাইটিস থাকে৷ মেলানোসাইটিস কোষে তৈরি হয় মেলানিন যা আমাদের ত্বকের রং নির্ধারণ করে৷ কম মেলানোসাইটিস থাকার ফলে এবং চামড়া পাতলা হওয়ার ফলে বেশি সংখ্যক রক্তনালী থাকার ফলে ঠোঁটের রং লাল হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Knowledge story: শরীরে একমাত্র ঠোঁটের রং লাল কেন হয়? অধিকাংশ মানুষের সঠিক উত্তর জানা নেই
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement