advertisement

Weight Loss Tips: ভাত, মুড়ি খেতে খুবই ভালবাসেন, তবে হুড়মুড়িয়ে ওজন কমাতে খান ধান থেকে তৈরি এই জিনিস

Last Updated:

ক্যালোরির খেলা: চিঁড়ে এবং মুড়ি দুটোই চাল থেকে তৈরি। অথচ দু'টো খাবারে ক্যালোরির পরিমাণে আকাশ-পাতাল তফাত।

Weight Loss Tips- Photo -Representative
Weight Loss Tips- Photo -Representative
#কলকাতা: মধ্যাহ্নভোজে ভাত চাই-ই চাই। নাহলে মন ভরে না বাঙালির। মনে হয় কী একটা যেন খাওয়া হল না। তবে ইদানীং স্বাস্থ্যসচেতনতার কারণে ভাতে কোপ পড়েছে। অনেকেই ভাবেন, বেশি ভাত খেলে বুঝি মোটা হয়ে যাবেন। কিন্তু মজার বিষয় হল, চাল থেকে তৈরি চিঁড়ে এবং মুড়িকে ভাতের চেয়ে বেশি স্বাস্থ্যকর মনে করা হয়। এই দুটি খুব সাধারণ খাবার। কিন্তু এগুলো কি আসলে ভাতের চেয়ে স্বাস্থ্যকর?
ক্যালোরির খেলা: চিঁড়ে এবং মুড়ি দুটোই চাল থেকে তৈরি। অথচ দু'টো খাবারে ক্যালোরির পরিমাণে আকাশ-পাতাল তফাত। ১০০ গ্রাম চালে প্রায় ১৩০ ক্যালোরি থাকে। সেখানে ১০০ গ্রাম মুড়িতে প্রায় ৪০২ ক্যালোরি থাকে। আর ১০০ গ্রাম চিঁড়েতে থাকে ১১০ ক্যালোরি। ক্যালোরির দিক থেকে বিবেচনা করলে ভাতের চেয়ে এই দু'টো খাবার অবশ্যই স্বাস্থ্যকর। আর যদি মুড়ি এবং চিঁড়ের মধ্যে তুলনা করা হয় তাহলে ক্যালোরির বিচারে চিঁড়েই এগিয়ে থাকে।
advertisement
মুড়ি না কি চিঁড়ে, কোনটা বেশি স্বাস্থ্যকর: জলখাবারে চিঁড়ে বা মুড়ি খায়নি এমন বাঙালি বিরল। মুড়ির লাড্ডু বা মোয়াও একটা জনপ্রিয় খাদ্য। চাল থেকে তৈরি চিঁড়ে বা মুড়ি, দু'টোই গোটা ভারতের সাধারণ খাবার এবং ব্যাপক জনপ্রিয়। এতটাই যে প্রতি অঞ্চলে চিঁড়ে এবং মুড়ির কিছু নিজস্ব রেসিপি রয়েছে। এখন এর মধ্যে কোনটা ভাল সেই সিদ্ধান্ত নেওয়া কঠিন হতে পারে। তবে এই দু'টি জনপ্রিয় খাবার সম্পর্কে যা জানা দরকার সে সম্পর্কে এখানে আলোচনা করা হল।
advertisement
advertisement
ওজন কমাতে: ওজন কমাতে যদি কেউ ভাত বাদ দিতে চান তাহলে স্বাস্থ্যকর বিকল্প রয়েছে। মুড়ি প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ। ফলে স্বাস্থ্যকর। কিন্তু চিঁড়েতে ক্যালোরি কম। এতে উচ্চ ফাইবার এবং প্রোটিনও রয়েছে। তাই ওজন কমাতে ভাতের বদলে মুড়ির চেয়ে চিঁড়েই বেশি কার্যকর।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weight Loss Tips: ভাত, মুড়ি খেতে খুবই ভালবাসেন, তবে হুড়মুড়িয়ে ওজন কমাতে খান ধান থেকে তৈরি এই জিনিস
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement