advertisement

Rahul Arunoday Banerjee: ‘এখনও মনে হচ্ছে সবকিছু একটা দুঃস্বপ্ন, হয়তো বা সোশ্যাল মিডিয়ার ফেক নিউজ…’ রাহুল অরুণোদয়ের মৃত্যুতে শুটিং সেটে শিল্পীদের পর্যাপ্ত নিরাপত্তার জন্য সুরক্ষার দাবিতে সোচ্চার লাজবন্তী

Last Updated:

Rahul Arunoday Banerjee: দুঃস্বপ্ন বলে মনে হচ্ছে লাজবন্তীর। তাঁর কাছে রাহুলের অকস্মিক চলে যাওয়া অবিশ্বাস্য। আর কারওর যেন এই পরিণতি না হয়, আর্জি লাজবন্তীর।

রাহুলের ব্যক্তিত্বের কথাও উঠে এসেছে লাজবন্তীর পোস্টে
রাহুলের ব্যক্তিত্বের কথাও উঠে এসেছে লাজবন্তীর পোস্টে
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালপ্রয়াণ এখন অবিশ্বাস্য লাজবন্তী রায়ের কাছে। সঞ্চালিকা তথা এই টেলিভিশন ব্যক্তিত্বের মনে হচ্ছে এটা হয়তো কোনও দুঃস্বপ্ন। অথবা সোশ্যাল মিডিয়ার ভুয়ো খবর। ভাবছেন, আচমকাই ঘুম ভেঙে যাবে। আবার রাহুল ফিরে আসবেন সকলের মাঝেই।
সোশ্যাল মিডিয়ায় লাজবন্তী লিখেছেন, ‘রাহুল, আমার ভাইয়ের মতো মানুষটা এভাবে অকালে হঠাৎ করে চলে যাবে— এটা আমি কখনও ভাবতেই পারিনি। এখনও মনে হচ্ছে সবকিছু ভুল, সবকিছু একটা দুঃস্বপ্ন, হয়তো বা সোশ্যাল মিডিয়ার ফেক নিউজ… যেখান থেকে হঠাৎ ঘুম ভেঙে যাবে, আর তুমি আবার ফিরে আসবে আমাদের মাঝেই।’
লাজবন্তীর উপলব্ধি, বাস্তব পরিস্থিতি যে এত নির্মম, সেটা মেনে নেওয়া সত্যিই কঠিন। লাজবন্তী ভেবে দিশা পাচ্ছেন না যে শ্যুটিং নিয়ে ব্যস্ত থেকে জীবনটাকে উপভোগ করা রাহুলের কলকাতায় ফেরা আর হল না। আচমকাই চলে গেলেন না ফেরার দেশে। লাজবন্তীর কথায়, ‘আজ তুমি নেই। এই হঠাৎ চলে যাওয়া শুধু একজন অভিনেতার বিদায় নয়, আমাদের সবার জীবনের একটা বড় শূন্যতা।’
advertisement
advertisement
রাহুলের ব্যক্তিত্বের কথাও উঠে এসেছে লাজবন্তীর পোস্টে। রাহুলের সেই সহজ, আন্তরিক ব্যবহার আর প্রাণবন্ত উপস্থিতি মনে পড়ছে তাঁর। কাজের প্রতি তাঁর নিষ্ঠা আর ভালবাসা বাংলা ইন্ডাস্ট্রিতে সবসময় আলাদা করে মনে রাখা হবে। লাজবন্তীর ধারণা, বিশেষ করে ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির মাধ্যমে রাহুল যে জায়গাটা মানুষের মনে তৈরি করেছিলে, সেটা কখনও মুছে যাওয়ার নয়।
advertisement
লাজবন্তী লিখছেন, ‘এভাবে অকালে চলে যাওয়া সত্যিই মেনে নেওয়া যায় না। একটা অপূরণীয় ক্ষতি হয়ে রইল, যা কোনও দিন পূরণ হবে না। তোমার পরিবারের সবার প্রতি রইল গভীর সমবেদনা। যেখানে থেকো, ভাল থেকো রাহুল। শান্তিতে থেকো চিরদিন।’
এখানেই শেষ নয়। পুনশ্চ বলে ফের ফিরে এসেছেন লাজবন্তী। তুলেছেন শ্যুটিং-এর নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন। তাঁর কথায়, ‘এই মর্মান্তিক ঘটনার পর একটা বিষয় আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে—শুটিংয়ের সময়, বিশেষ করে জল বা ঝুঁকিপূর্ণ লোকেশনে কাজ করার ক্ষেত্রে, শিল্পীদের নিরাপত্তা নিয়ে আমাদের আরও অনেক বেশি সচেতন হওয়া জরুরি।’
advertisement
কুশীলবদের নিরাপত্তায় কিছু প্রস্তাব রেখেছেন লাজবন্তী। তাঁর মতে, শুটিং সেটে পর্যাপ্ত নিরাপত্তা সংক্রান্ত সুরক্ষার বন্দোবস্ত থাকা অত্যন্ত প্রয়োজন—উদ্ধারকারী টিম, প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা, ডাক্তার ও অ্যাম্বুল্যান্সের উপস্থিতি যেন নিশ্চিত করা হয়। কারণ শিল্পীরা শুধু তাঁদের কাজটাই করেন, কিন্তু সেই কাজের নিরাপত্তা নিশ্চিত করা ইন্ডাস্ট্রির দায়িত্ব।
আরও পড়ুন : ‘কিসের এত তাড়াহুড়ো…কেন এই নিষ্ঠুর জলে বিলীন হয়ে যাবে?’ জীবনযোদ্ধা রাহুল অরুণোদয়ের অকালে অস্তগামী হয়ে যাওয়া মানতে পারছেন না ঋতুপর্ণা
রাহুল অরুণোদয়ের মৃত্যু কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির জন্যই বড় ক্ষতি। লাজবন্তীর আবেদন, ভবিষ্যতে যেন আর কোনও প্রতিভাবান শিল্পীকে এভাবে হারাতে না হয়, সেই জন্য এখন থেকেই আরও দায়িত্বশীল ও সচেতন হওয়া জরুরি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul Arunoday Banerjee: ‘এখনও মনে হচ্ছে সবকিছু একটা দুঃস্বপ্ন, হয়তো বা সোশ্যাল মিডিয়ার ফেক নিউজ…’ রাহুল অরুণোদয়ের মৃত্যুতে শুটিং সেটে শিল্পীদের পর্যাপ্ত নিরাপত্তার জন্য সুরক্ষার দাবিতে সোচ্চার লাজবন্তী
Next Article
advertisement
‘আমি বাংলার ছেলে...’ ভোটের আগেই বড় চমক ! বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ
‘আমি বাংলার ছেলে...’ ভোটের আগেই বড় চমক ! বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ
  • ‘আমি বাংলার ছেলে...’

  • ভোটের আগেই বড় চমক !

  • বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement