advertisement

Watermelon Peel Health Benefits: কমবে হাই ব্লাড প্রেশার! নিয়ন্ত্রণে হৃদরোগের আশঙ্কাও! শুধু ফেলে না দিয়ে এভাবে খান তরমুজের খোসা

Last Updated:

Watermelon Peel Health Benefits: তরমুজের রসাল শাঁসটুকুই খাই৷ সেখানেই বিসর্জন দিয়ে দিই এর খাদ্যগুণের অনেকটাই৷ অনেক পরিবারেই তরমুজের খোসার তরকারি খাওয়া হয়৷ কিন্তু সাধারণত এই খাবার রয়ে গিয়েছে নিম্নবিত্তের খাদ্যতালিকাতেই৷ উচ্চবিত্তদের পছন্দের তালিকায় এই পদ ব্রাত্য৷ আসুন, দেখে নিন তরমুজের খোসার গুণ৷

তরমুজের খোসায় প্রচুর পটাশিয়াম আছে
তরমুজের খোসায় প্রচুর পটাশিয়াম আছে
তরমুজ ছাড়া দুঃসহ গরমকাল ভাবাই যায় না৷ জলীয় অংশে ভরপুর এই ফলের পুষ্টিগুণে শরীর ও মন তরতাজা থাকে৷ কিন্তু আমরা সাধারণত খোসা ও বীজ ফেলে দিয়ে তরমুজের রসাল শাঁসটুকুই খাই৷ সেখানেই বিসর্জন দিয়ে দিই এর খাদ্যগুণের অনেকটাই৷ অনেক পরিবারেই তরমুজের খোসার তরকারি খাওয়া হয়৷ কিন্তু সাধারণত এই খাবার রয়ে গিয়েছে নিম্নবিত্তের খাদ্যতালিকাতেই৷ উচ্চবিত্তদের পছন্দের তালিকায় এই পদ ব্রাত্য৷ আসুন, দেখে নিন তরমুজের খোসার গুণ৷ বলছেন পুষ্টিবিদ মনপ্রীত কালরা৷
লাইকোপেন ও অন্যান্য ফ্ল্যাভনয়েড থাকার ফলে এই ফলে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ৷ এর ফলে অক্সিডেটিভ স্ট্রেস কমে৷ ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না৷ তরমুজের খোসায় প্রচুর পটাশিয়াম আছে৷ ফলে ফলের শাঁসের মতো এর খোসাও উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর৷ পাশাপাশি, এর ফলে কমে হৃদরোগের আশঙ্কাও৷ ভিটামিন সি-এর গুরুত্বপূর্ণ উৎস হল তরমুজের খোসা৷ তাই এই খাবার ডায়েটে থাকলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়৷ তরমুজের খোসায় এক দিকে প্রচুর ফাইবার৷ অন্যদিকে এতে ক্যালরি খুব কম৷ তাই যাঁরা ডায়েটি করছেন, তাঁরা অবশ্যই এই খাবার ডায়েটে রাখুন৷
advertisement
আরও পড়ুন : গরমে তৈলাক্ত ত্বকে ব্রণর দাপট থেকে কালো ছোপ? সব সমস্যা দূর এই ডালের ফেসপ্যাকে
তরমুজের খোসায় আছে প্রাকৃতিক শর্করা৷ এর ফলে অন্তঃসত্ত্বাদের মর্নিং সিকনেস সমস্যায় অত্যন্ত কার্যকর এই উপাদান৷ তাছাড়া শরীরের বিভিন্ন অঙ্গ এ সময়ে ফুলে যায়৷ তরমুজের খোসার পটাশিয়াম সেই সমস্যাও দূর করে৷ ফেলে না দিয়ে তরমুজের খোসাকে নিরামিষ তরকারি হিসেবে রান্না করে খেতে পারেন৷ অনেকটা পেঁপের মতো স্বাদ পাবেন৷ চাইলে মেশাতে পারেন কুচো চিংড়িও৷ সাহেবি কায়দা পছন্দ হলে তৈরি করুন জ্যাম, জেলি, স্মুদি বা স্যালাড৷ প্রত্যেকটির উপকরণ হতে পারে তরমুজের খোসা৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Watermelon Peel Health Benefits: কমবে হাই ব্লাড প্রেশার! নিয়ন্ত্রণে হৃদরোগের আশঙ্কাও! শুধু ফেলে না দিয়ে এভাবে খান তরমুজের খোসা
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement