advertisement

Viral video : বিমানবন্দরে সিআইএসএফ বাহিনীর জওয়ানদের স্যালুট শিশুর, ভাইরাল ভিডিওতে আবেগতাড়িত নেটিজেনরা

Last Updated:

Viral Video: কর্নাটকের (Karnataka) বেঙ্গালুরু (Bengaluru) বিমানবন্দরে এই ভিডিও মন জয় করেছে নেটিজেনদের৷ একরত্তির নাম বীর অর্জুন৷

বেঙ্গালুরু : সিআইএসএফ বাহিনীর (CISF) জওয়ানদের স্যালুট করছে এক খুদে ৷ কর্নাটকের (Karnataka) বেঙ্গালুরু (Bengaluru) বিমানবন্দরে এই ভিডিও মন জয় করেছে নেটিজেনদের৷ একরত্তির নাম বীর অর্জুন৷ চার বছর বয়সি এই শিশু বিমানবন্দর চত্বরে বাবার সঙ্গে হেঁটে যাচ্ছিল৷ সে সময়েই সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ফোর্সের জওয়ানদের কর্তব্যরত অবস্থায় দেখে সে৷ হঠাৎ চলতে চলতে থেমে যায় শিশু৷ জওয়ানদের দিকে ঘুরে কপালে হাত ঠেকিয়ে জানায় অভিবাদন৷ উত্তরে তাকেও হাসিমুখে পাল্টা অভিবাদন জানান জওয়ান৷ সামাজিক মাধ্যমে এই ভিডিও এখন ভাইরাল৷
advertisement
advertisement
বীরের বাবা অর্জুন ভিডিওটি পোস্ট করেন ট্যুইটারে৷ তার পর এটি ভাইরাল হতে সময় লাগেনি৷ সংবাদমাধ্যমে অর্জুন জানিয়েছেন, গত ১৮ অক্টোবর বিমানবন্দরে ভিডিওটি তুলেছেন বীরের মা ৷
advertisement
রবিবার কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর ভিডিওটি রিপোস্ট করেন৷ লেখেন, ‘‘শ্রদ্ধা এবং দেশাত্মবোধ শেখা যায় অল্প বয়সেই’’৷ শেয়ার করার পর থেকে ভিডিওর ভিউজ ছাপিয়েছে ৪.৩ লক্ষ৷ এসেছে শতাধিক মন্তব্য৷ এক শ্যেনদৃষ্টির নেটিজেন লিখেছেন, যিনি চালকের আসনে ছিলেন তিনিও খুদেকে পাল্টা অভিবাদন করেন৷ ভিডিওটিকে এক কথায় ‘বিস্ময়কর’ বলতে দ্বিধা করেনি ট্যুইটারেত্তিরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral video : বিমানবন্দরে সিআইএসএফ বাহিনীর জওয়ানদের স্যালুট শিশুর, ভাইরাল ভিডিওতে আবেগতাড়িত নেটিজেনরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement