advertisement

Viral Video: বড্ড লাজুক বর! বিয়ের আসরে যা করল...সুপার ভাইরাল ভিডিও

Last Updated:

এমন ঘটনা ঘটিয়ে ফেললেন এক পাত্র, যা নিয়ে চর্চার শেষ থাকল না৷

#নয়াদিল্লি: বিয়ের দিন সকলেই নিজেকে সেরা রূপে সকলের সামনে মেলে ধরার চেষ্টা করেন৷ কনে হোক না বর, সাজসজ্জায় কম যান না কেউই৷ বউয়ের বেশে যেমন থাকে চমক, বরের পোশাকও হয় বেশ জমকালো৷ কারণ বিয়ে বলে কথা৷ বিশেষ মুহূর্তে নিজেদের সেরাটা উজার করে দিতে চান পাত্র-পাত্রী (Wedding Video Viral)৷ তবে এভাবে নিজের সেরা প্রমাণ করতে গিয়ে এমন ঘটনা ঘটিয়ে ফেললেন এক পাত্র, যা নিয়ে চর্চার শেষ থাকল না৷
সাধারণত অবাঙালি বিয়েতে বর শেরওয়ানি পরেন৷ এমনই রীতি৷ এর সঙ্গে মাথায় পরেন এক ধরণের মুকুট যাকে শেরা বলে৷ এই শেরায় মাথা থেকে বুক পর্যন্ত ঢাকা থাকে বরের৷ মূলত ফুলের মালা দিয়ে এই শেরা তৈরি হয়৷ কখনও গোলাপের সঙ্গে রজনীগন্ধা বা জুঁই দিয়ে তৈরি হয় এই শেরা৷ ঘোরার পিঠে চেপে শেরওয়ানি আর শেরা পরে বর আসেন বিয়ের আসরে৷ তবে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে বরের শেরা দেখেই সকলে অবাক (Groom Video Viral)!
advertisement
advertisement
advertisement
বিয়ের আসরে কনের লজ্জায় লাল হওয়ার ভুরি ভুরি উদাহরণ রয়েছে৷ তবে বরের কম৷ কিন্তু এই পাত্রের যেন লজ্জায় লাল হয়েছে সারা শরীর৷ তাই তো এমন শেরা তিনি পরেছেন যা মুখ থেকে পুরো শরীর ঢেকে তাঁর! এতটাই লম্বা তাঁর শেরা যে পা পর্যন্ত পৌঁছে গিয়েছে৷ ছুঁয়েছে পা! তাই এমন সাজে বরকে খুবই মজাদার লাগছে, এমনই বক্তব্য বিয়ে বাড়িতে উপস্থিত সকলের৷ এমনকী ভিডিও সামনে আসতে নেটিজেনরাও খুব মজা পয়েছেন৷ তাই তো এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে৷ দেখুন আপনিও৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: বড্ড লাজুক বর! বিয়ের আসরে যা করল...সুপার ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement