advertisement

Happy Hug Day Valentine Week 2020: জড়িয়ে থাকুন, কিন্তু তার আগে...

Last Updated:

মুন্নাভাই এমবিবিএস’ মনে আছে তো ? সেই জাদু কি ঝাপ্পি ! এক ঝাপ্পিতেই সমাধান ৷

#কলকাতা: ‘মুন্নাভাই এমবিবিএস’ মনে আছে তো ? সেই জাদু কি ঝাপ্পি ! এক ঝাপ্পিতেই সমাধান ৷ রাগ গলে জল আর বন্ধুত্বের শুরু ৷ তবে শুধু মুন্নাভাই কেন ? দশমীর পর কোলাকুলি, কিংবা ঈদের পর মুবারক বাত ৷ জড়িয়ে ধরে ভালোবাসার প্রকাশ কিন্তু বেশ পুরনো ৷ তা প্রেমিক-প্রেমিকার মধ্যে হোক বা দুই ভাই, দুই বন্ধু ৷ ভ্যালেন্টাইনস সপ্তাহেও রয়েছে এই ‘হাগ ডে’ ৷ মনের সঙ্গে তাল মিলিয়ে পরস্পরের একটু কাছে আসা এই ‘হাগ ডে’তে ৷ কিন্তু কাছে আসার আগে, কিছু জিনিস আপনাকে করতেই হবে ৷ কী সেই জিনিস ? পড়ে নিন ঝটপট ৷
১) ‘হাগ ডে’-তে আপনি আসতে চলেছেন আপনার প্রিয় মানুষটির সবচেয়ে কাছে ৷ তাই ভালো স্মেল করা অত্যন্ত জরুরি ৷ বাছুন সবচেয়ে ভালো পারফিউম ৷ ডিও ব্যবহার করতে ভুলবেন না কিন্তু ৷
২) দাড়িওয়ালা প্রেমিকদের বলছি ৷ দাড়িকে ট্রিম করুন ঠিকঠাক ৷ প্রিয় মানুষটিকে জড়ানোর সময় দাড়ির খোঁচা যেন না লাগে সেদিকে নজর রাখুন ৷
advertisement
advertisement
আরও পড়ুন

Happy Promise Day, Valentine Week 2020 : দিব্যি খেয়ে দিব্য থাকুন, ভালবাসায় তিন সত্যি !

৩) প্রেমিকারা আপনারও থাকুন তৈরি ৷ ‘হাগ ডে’তে আপনার প্রিয় মানুষের কাছে নিজেকে তুলে ধরুন ঠিকঠাক ৷ কারণ এই দিনটিতে আপনি আসতে চলেছেন প্রিয় মানুষটির খুব কাছে ৷
৪) ব্যবহার করুন মাউথফ্রেশ ৷
advertisement
৫) ছেলেরা আজকের দিনটাতে ক্যাজুয়াল না পরে, পরুন ফর্মাল ৷ মেয়েরা পাশ্চত্য পোশাককেই গ্রিন সিগনাল দেখান ৷
৬) ‘হাগ ডে’তে জড়ানোর আগে, প্রিয় মানুষের কাছে অনুমতি নিতে ভুলবেন না৷ এতে প্রেমের গভীরতা বাড়বেই ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Happy Hug Day Valentine Week 2020: জড়িয়ে থাকুন, কিন্তু তার আগে...
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement