advertisement

Toilet Cleaning Tips: খরচ সামান্য! রান্নাঘরের এই সাধারণ জিনিসগুলিতেই দুর্গন্ধ দূর হয়ে সুবাসিত হবে বাথরুম

Last Updated:

Toilet Cleaning Tips: দামি জিনিসপত্র দরকার নেই৷ সামান্য খরচে রান্নাঘরের টুকিটাকি জিনিসপত্র দিয়েই বাথরুমের দুর্গন্ধ দূর করা যায়৷

বাথরুম দেখেই বোঝা যায় বাড়ির বাসিন্দাদের রুচি
বাথরুম দেখেই বোঝা যায় বাড়ির বাসিন্দাদের রুচি
বাড়ির গুরুত্বপূর্ণ অংশ হল বাথারুম৷ শৌচাগার হোক বা স্নানঘর, বাথরুম দেখেই বোঝা যায় বাড়ির বাসিন্দাদের রুচি৷ বাথরুম থেকে যদি দুর্গন্ধ বার হয় তাহলে সেটা অত্যন্ত অস্বাস্থ্যকর৷ তাছাড়া অতিথি এলে তাঁর সামনেও ভাবমূর্তি নষ্ট৷ তাই বাথরুম রাখুন সুগন্ধিত৷ দামি জিনিসপত্র দরকার নেই৷ সামান্য খরচে রান্নাঘরের টুকিটাকি জিনিসপত্র দিয়েই বাথরুমের দুর্গন্ধ দূর করা যায়৷
বেকিং সোডা :
বেকিং সোডা রান্না ছাড়াও নানা কাজে দারুণ কাজ করে৷ একটি পাত্রে কিছুটা বেকিং সোডা রেখে দিন বাথরুমে৷ দুর্গন্ধ দূর হবে৷
advertisement
লেবু:
কয়েকটা লেবুর টুকরো বা লেবুর রস রাখুন একটি পাত্রে বাথরুমের জানালার পাশে৷ এতে দুর্গন্ধ দূর হয়ে সুগন্ধে ভরে থাকবে বাথরুম৷
advertisement
লবঙ্গ ও পুদিনাপাতা:
কয়েকটা লবঙ্গদানা এবং পুদিনাপাতা একসঙ্গে গুঁড়ো করে ওই মিশ্রণ বাথরুমে রেখে দিন খোলা পাত্রে৷ দুর্গন্ধকে বিদায় জানাতে সময় লাগবে না৷
কর্পূর ও কমলালেবুর খোসা:
কিছুটা কর্পূর ও কমলালেবুর খোসা রাখুন বাথরুমে৷ এতে বাথরুমের দুর্গন্ধ আর থাকবে না৷
টিব্যাগ:
পুরনো টিব্যাগ ফেলবেন না৷ এসেনশিয়াল অয়েলে চুবিয়ে কাচের পাত্রে রেখে দিন বাথরুমে৷ আপনার সমস্যার সমাধান হবে নিমেষে৷
advertisement
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (ছবি-নেটমাধ্যম)
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Toilet Cleaning Tips: খরচ সামান্য! রান্নাঘরের এই সাধারণ জিনিসগুলিতেই দুর্গন্ধ দূর হয়ে সুবাসিত হবে বাথরুম
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement