advertisement

সন্তানদের মানসিক স্বাস্থ্যকে গড়ে তুলতে বাবা মায়েদের উচিত এই গুরুত্বপূর্ণ পরামর্শগুলি মেনে চলা

Last Updated:

প্রয়োজনে বাবা মায়েরা বাচ্চাদের সাহায্য করে এবং পরামর্শ দেয়। আপনার সন্তানের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য, নিম্নলিখিত এই পাঁচটি ব্যবহারিক পরামর্শ বিবেচনা করুন।

বাবা মায়েরা সন্তানদের মঙ্গলের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দরকারে বাচ্চাদের সাথ দেওয়া এবং সারাজীবন তাদের গাইড করা অভিভাবকদের কাজ। সন্তানদের শারীরিক স্বাস্থ্যের সঙ্গে মানসিক স্বাস্থ্যের বিকাশ খুবই জরুরি যেটা তাদের কোনো চ্যালেঞ্জের সাথে মোকাবিলা করতে, বন্ধু বানাতে ও নতুন কিছু শিখতে ভীষণভাবে তাদের সাহায্য করে। এখানে দেওয়া ৫টি টিপস অভিভাবকেরা সন্তানদের মানসিক স্বাস্থ্যে বিকাশে প্রয়োগ করতে পারেন :
খোলা মনে এবং সৎ ভাবে কথা বলুন :
মন খোলা রাখুন  এবং একজন ভালো শ্রোতা হোন। আপনার সন্তানের সাথে নম্রভাবে কথা বলুন এবং তাকে সাহায্য করুন যাতে তারা কোনও ভয় ছাড়াই তাদের সমস্যাগুলি আপনার সঙ্গে ভাগ করে নেয়। এটি আপনাদের সম্পর্ককে আরো মজবুত করবে।
advertisement
তাদেরকে আপনার ভালবাসা এবং সঙ্গকে অনুভব করতে দিন :
advertisement
বাড়ির পরিবেশ এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যা বাচ্চাদের তাদের প্রতি সবার ভালোবাসা এবং মূল্য বুঝিয়ে দেয়। তাদের সিদ্ধান্তে পাশে থাকুন ,দেখবেন এটা তাদের একটা নিরাপত্তার অনুভূতি দেবে।
ইতিবাচক প্রতিক্রিয়া এবং উত্সাহ প্রদান করুন:
শিশুরা ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে আনন্দ পায় এবং শিখতে পারে যে তারা কিছু ভাল করেছে। আপনার সন্তানের কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার জন্য তাদের প্রশংসা করুন। এটি আপনার সন্তানের মধ্যে গর্ব এবং আত্মবিশ্বাসের অনুভূতি বাড়ায়, যা দীর্ঘ সময় স্থায়ী হতে পারে এবং তাদের খুশি করতে পারে। উপরন্তু, ভালো আচরণের জন্য ইতিবাচক প্রতিক্রিয়া শিশুদের সেই কাজগুলি পুনরায় করতে উত্সাহিত করে।
advertisement
মোকাবিলা করার পদ্ধতি শেয়ার করুন:
পরিবর্তন কঠিন , বিশেষ করে শিশুদের জন্য।  আলোচনার মাধ্যমে তাদের বোঝান কিভাবে ভয়, চাপ বা উদ্বেগের সাথে মোকাবেলা করতে হয়। গভীর শ্বাস নেওয়া, ব্যায়াম করা, ইতিবাচক চিন্তাভাবনা করা, পোষা প্রাণীদের সাথে খেলা করা এগুলি সংকট মোচনের কিছু উপায় যা তাদের  সাহসী বানাবে।
হবি খুঁজে নিতে উৎসাহ দিন :
advertisement
অল্পবয়সেই বাচ্চাদের একটি শখ খুঁজে পেতে সাহায্য করুন যা তাদের কিছুর মধ্যে এনগেজ করে রাখবে এবং তাদের আগ্রহী করে তুলবে।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সন্তানদের মানসিক স্বাস্থ্যকে গড়ে তুলতে বাবা মায়েদের উচিত এই গুরুত্বপূর্ণ পরামর্শগুলি মেনে চলা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement