advertisement

#Tiktiok: স্ত্রী-কে প্রণাম করে বাসন মাজতে গেলেন স্বামী, ভিডিও দুরন্ত ভাইরাল

Last Updated:

পতি হো তো অ্যায়সা

#কলকাতা: স্বামী ও স্ত্রী -এই দুজন সংসার গাড়ির দুই চাকা ৷ তাদের একসঙ্গে পথ চলাতেই জীবন সুখের হয়৷ প্রাচীন সময়ের এক প্রচলিত প্রবাদ ছিল, ‘সংসার সুখের হয় রমণীর গুণে’- আর সেই অর্থেই দীর্ঘ সময় অবধি মানুষ বিশ্বাস করত ৷ সে সময় মেয়েরা একাই সংসারের জোয়াল টানত ৷ কিন্তু এখন দিনকাল অনেক বদলেছে ৷ এখন আর মেয়েরা সব সংসার কাজ করবে আর পুরুষরা কুটোটি নাড়বে না সেই দিন আর নেই ৷
বর্তমানের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাই এখন নানারকমের ভিডিওতে এইরকম সাংসারিক বদলের ছবিটাও উঠে আসে ৷ সম্প্রতি বুলেটের গতিতে ভাইরাল হওয়া এক Tiktok ভিডিও সোশ্যাল মিডিয়া মাতাচ্ছে ৷ সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি মেয়ে স্বামীকে আরতি করে তার কপালে বিজয় তিলক এঁকে দিচ্ছে ৷ এ যেন সেই পুরনো দিনের রাজাদের যুদ্ধে যাওয়ার মতো বিষয় ৷ কিন্তু ভিডিওটির ট্যুইস্ট লুকিয়ে ঠিক এর পরেই ৷এরপরেই স্বামী তাঁর স্ত্রী -পা ছুঁয়ে প্রণাম করেন ৷ এরপরেও শেষ নয় ৷ পুরুষটি এরপর কলের ধারে অনেক বাসন নিয়ে তা মাজতে বসেন ৷ দেখে নিন সেই ভিডিওটি ...
advertisement
advertisement
এইভিডিওটি দেখে প্রচণ্ড আনন্দে ভাসছেন নেটিজেনরা ৷ বালাজি সরলা নামের একটি টিকটক হ্যান্ডেল থেকে ভিডিওটি শেয়ার হয়েছে ৷ এই ভিডিও-র লাইকের সংখ্যা ২২ লক্ষ ৷ ভিডিওটির ভিউ হয়েছে ৪ কোটি ৫০ লক্ষ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
#Tiktiok: স্ত্রী-কে প্রণাম করে বাসন মাজতে গেলেন স্বামী, ভিডিও দুরন্ত ভাইরাল
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement