advertisement

সিফনের শাড়ি পরে শূন্যে ডিগবাজি ! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল সেই ভিডিও

Last Updated:

এই ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে একজন মহিলা সিফনের শাড়ি পরে দারুণ দক্ষতার সঙ্গে ডিগবাজি খেলেন...তারপর...

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া যেন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গিয়েছে । জীবনের আনন্দ, খুশি, সুখ, দুঃখ সবটাই এখন ভার্চুয়াল । আর এর পাশাপাশি রয়েছে বিকাশের দূর্দান্ত সুযোগ । দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে কত শত প্রতিভা । সাধারণ পন্থায় হয়তো কোনওদিনই তা লোকসমক্ষে আসত না । কত মানুষের, কত গুণই চাপা পড়ে যেত প্রচারের অভাবে ।
কিন্তু এই ভার্চুয়াল জগতে যখন গোটা বিশ্বই মুঠোফোনে বন্দী, তখন মাত্র একটা ক্লিকেই পৃথিবীর যে কোনও প্রান্তের মানুষের সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করতে পারি অবলীলায় । আর এ ভাবেই মানুষের প্রতিভাও আজ সকলের সামনে উন্মুক্ত ।
স্টান্ট তো অনেকরকম হয় । সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই নানারকম স্টান্ট দেখে থাকি আমরা । কিন্তু এই ‘ফ্রন্ট ফ্লিপ’ বেশ আলাদা । শূন্যে ডিগবাজি খাওয়ার এই কায়দা হয়তো অনেকেরই জানা । কিন্তু তা বলে শাড়ি পরে! এটা করার সাহস কিন্তু সচরাচর কেউ দেখাবেন না ।
advertisement
advertisement
View this post on Instagram

Who can do stunt in saree #reelsinstagram #reels #fitness #fitgirl @michaelhsingh

A post shared by Parul_Arora (@parul_cutearora) on

advertisement
কিন্তু এই ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে একজন মহিলা সিফনের শাড়ি পরে দারুণ দক্ষতার সঙ্গে ফ্রন্ট ফ্লিপ করলেন । উড়ন্ত অবস্থাতেও শাড়িটা যথাযথভাবে নিয়ন্ত্রণে রাখাটাই আসল কৌশল। সেটা তুখোড় পটুতার সঙ্গে করলেন এই মহিলা ।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সিফনের শাড়ি পরে শূন্যে ডিগবাজি ! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল সেই ভিডিও
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement