advertisement

Bone Health: কম বয়সেই হাড়ের সমস্যায় ভুগছেন? দেহে ক্যালসিয়ামের ঘাটতি মেটাবে এই ৫ খাবার

Last Updated:

কম বয়সেই হাড়ের সমস্যায় ভুগছেন? দেহে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে এই ৫ খাবার

বার্ধক্যের সঙ্গে সঙ্গে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলো ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। হাড়ের ক্ষেত্রেও তাই। অল্প বয়সে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার গ্রহণ না করলে পরবর্তীতে অনেক শারীরিক সমস্যা হতে পারে।
হাড়ের সমস্যায় ভুগছেন এমন মানুষের সংখ্যা গুণে শেষ  করা যাবে না। বিশেষ করে ৩০ থেকে ৪০ বছর বয়সী মহিলারা শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাবের কারণে হাড়ের সমস্যায় পড়েন।
Health.com-এ প্রকাশিত খবর অনুযায়ী, শরীরে পাওয়া সবচেয়ে বেশি পরিমাণ খনিজ হল ক্যালসিয়াম। এটি এমন একটি পুষ্টি উপাদান, যা হাড় ও দাঁতকে মজবুত রাখতে সাহায্য করে। পেশীতে শক্তি যোগায়। স্নায়ু এবং হরমোন ফাংশন ঠিক রাখে।
advertisement
advertisement
ক্যালসিয়াম প্রাকৃতিকভাবে  উৎপাদিত হয় না, তাই,  হাড় মজবুত করতে বা স্বাস্থ্য ভাল রাখতে  খাদ্যে পর্যাপ্ত ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ। শরীরের ৯৯ শতাংশের  বেশি ক্যালসিয়াম হাড় এবং দাঁতে পাওয়া যায়।
আসুন জেনে নেওয়া যাক দেহে ক্যালসিয়ামের মাত্রা বজায় রাখতে কী কী খাবার খাবেন-
advertisement
১) দুধ, দইয়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। দেহে ক্যালসিয়ামের মাত্রা বজায় রাখতে  পোস্ত খাওয়া যেতে পারে।
২) পোস্ত আয়রন, ক্যালসিয়াম, ভাল চর্বির একটি চমৎকার উৎস। ক্যালসিয়াম সমৃদ্ধ পোস্ত বীজ নিয়মিত খেলে  বিভিন্ন হাড়ের রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
৩) দুধ ও দই ছাড়াও পনির প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ।
advertisement
৪) চিয়া বীজ- এই বীজ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ফাইবার এবং ক্যালসিয়াম সমৃদ্ধ। এটি দই, স্মুদি, দুধ বা জলে যোগ করেও পান করা যেতে পারে। চিয়া বীজ ক্যালসিয়ামের সেরা উৎস।
৫) শাকসবজি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ই, কে, আয়রন, ফাইবার এবং ক্যালসিয়াম রয়েছে। নিয়মিত পালং শাক  খেলে মহিলাদের শরীরে আয়রনের ঘাটতি হয় না। ক্যালসিয়াম ও আয়রনের পাশাপাশি পালংয়ে ভিটামিন এ, সি রয়েছে।
advertisement
৬) বাদামে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। বাদাম, তিল, তিসির বীজ খেলে ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন কে, অনেক ধরনের মিনারেল, ফাইবার, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ইত্যাদি পাওয়া যায়। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ফ্রি র‌্যাডিকেল দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে কোষকে রক্ষা করে।  Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bone Health: কম বয়সেই হাড়ের সমস্যায় ভুগছেন? দেহে ক্যালসিয়ামের ঘাটতি মেটাবে এই ৫ খাবার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement