advertisement

৩৯ হাজার টাকা প্রতি কেজি ! চায়ের দামে এমনই চমক

Last Updated:

আর এই চায়ের ব্যাপারে যদি একটু নাক উঁচু হন তাহলে আপনার জন্য বাজারে এল গোল্ডেন ভ্যারাইটি টি ৷ এই বিশেষ চায়ের দাম কেজি প্রতি ৩৯ হাজার টাকা ! শুনে অবাক হবেন না ৷ এমনই স্থির হয়েছে নিলামে ৷

#গুয়াহাটি: সকালে ঘুম থেকে উঠে চায়ে চুমুক না দিলে হয় না ? ঘনঘন চায়ের অভ্যাস না থাকলেও দিনে আরও কয়েকবার চায়ে চুমুক না দিলেই নয়? আর এই চায়ের ব্যাপারে যদি একটু নাক উঁচু হন তাহলে আপনার জন্য বাজারে এল গোল্ডেন ভ্যারাইটি টি ৷ এই বিশেষ চায়ের দাম কেজি প্রতি ৩৯ হাজার টাকা ! শুনে অবাক হবেন না ৷ এমনই স্থির হয়েছে নিলামে ৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের এই তথ্য সামনে আসছে ৷ এই বিশেষ চা পাওয়া যায় ডিব্রুগরের মনোহরি টি এস্টেটে ৷ গুয়াহাটি টি অক্শন সেন্টারে সূত্রে জানা গিয়েছে যে এই চায়ের দাম সব থেকে বেশি ৷
দার্জিলিং-এর মকাইবাড়ি চা দামি হলেও, তার দাম কেজি প্রতি প্রায় ১৯ হাজার টাকা ৷ তবে এই ধরণের চা পাতা তৈরি প্রক্রিয়া বেশ কষ্টসাধ্য, জানিয়েছেন মনোহরি চা বাগানের মালিক রঞ্জন লোহিয়া ৷ তাঁর তত্বাবধানে এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন সি কে পরাসর ৷ তিনি জানিয়েছেন যে দিনে মাত্র ৫০ গ্রাম চা পাতাই তৈরি করা সম্ভব ৷ ৩৯ হাজার দর হাঁকিয়ে নিলামে গোল্ডেন ভ্যারাইটি চা কিনেছেন যে ব্যবসায়ী, তিনি বলছেন এই চা যেন অমৃতের সমান ! আপাতত তিনি বাক্সবন্দি করেছেন ২কেজি গোল্ডেন ভ্যারাইটি ৷ তবে এত দামের চা বাজারে কবে থেকে চালু হবে বা হলেও কতটা নাগাল পাওয়া যাবে, সেটা লাখ টাকার প্রশ্ন !
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
৩৯ হাজার টাকা প্রতি কেজি ! চায়ের দামে এমনই চমক
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement