advertisement

Healthy Lifestyle for Women: অন্তর্বাস পরে রাতে ঘুমনোর অভ্যাস কি মহিলাদের জন্য ভাল? নাকি ক্ষতিকর? জানুন

Last Updated:

Healthy Lifestyle for Women: কোনও কোনও মহিলা অন্তর্বাস ছাড়া ঘুমোতেই পারেন না৷ অনেকের অভ্যাস ঠিক তার বিপরীত৷

রাতে ঘুমনোর সময়েও কি অন্তর্বাস জরুরি?
রাতে ঘুমনোর সময়েও কি অন্তর্বাস জরুরি?
রাতে পর্যাপ্ত ঘুম সুস্থতার জন্য একান্ত জরুরি৷ ঢিলেঢালা পোশাক পরা থেকে ঘুমনোর ভঙ্গির উপর অনেকাংশেই নির্ভর করে সুখনিদ্রা কেমন হবে৷ কেমন পোশাক পরে ঘুমোতে যাওয়া উচিত, সেটা আমরা অনেকেই জানি না৷ মহিলারা ভাবেন অন্তর্বাস পরে ঘুমনো আদৌ ঠিক কিনা৷ কারণ অন্তর্বাস পোশাকবিধির অন্যতম অঙ্গ৷ চেহারার সৌন্দর্যের পাশাপাশি এই অভ্যাসের সঙ্গে জড়িয়ে আছে স্বাস্থ্যবিধিও৷ কিন্তু রাতে ঘুমনোর সময়েও কি অন্তর্বাস জরুরি? এটা অনেকাংশে নির্ভর করে অভ্যাসের উপর৷ কোনও কোনও মহিলা অন্তর্বাস ছাড়া ঘুমোতেই পারেন না৷ অনেকের অভ্যাস ঠিক তার বিপরীত৷ স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, রাতে ঘুমনোর সময় অন্তর্বাস পরলে বিশেষ কাটিংয়েরই পরা উচিত৷ তবে সবথেকে ভাল হল অন্তর্বাস ছাড়া ঢিলেঢালা পোশাক পরে ঘুমোতে যাওয়া৷ সিন্থেটিক অন্তর্বাস পরলে ত্বকের শ্বাস প্রশ্বাসে অসুবিধে হয়৷ রাতে অবশ্যই সুতির অন্তর্বাস পরুন৷ বিশেষ করে ভ্যাজাইনাল অংশের জন্য সুতির অন্তর্বাস পরতেই হবে রাতে ঘুমনোর সময়৷
অন্তর্বাস পরলে অনেক সময় গোপনাঙ্গে স্যাঁতস্যাঁতে ভাব দেখা দেয়৷ বিশেষ করে ঘাম হলে এই সমস্যা আরও গুরুতর হয়৷ সেক্ষেত্রে অন্তর্বাস ছেড়ে ফিটেড প্যান্টস পরতে পারেন ঘুমোতে যাওয়ার সময়৷ এতে অস্বাচ্ছন্দ্য দূর হয়ে আরাম পাবেন৷ গরমে বিকিনি লাইন বরাবর অ্যাকনে দেখা দিতে পারে৷ বিশেষ করে শেভ করার পর এই সমস্যা দেখা দেয়৷ সেরকম হলে টাইট অন্তর্বাস পরলে সমস্যা আরও বেড়ে যায়৷ তাহলে আরাম পাওয়ার জন্য ওয়ার্ম কম্প্রেস করতে পারেন৷ তাহলে আরাম পাবেন৷ তবে সেরা সমাধান হল অন্তর্বাস এড়িয়ে চলা৷ বলছেন চিকিৎসক অ্যালাইজা ডি’উইক৷
advertisement
advertisement
অতিরিক্ত টাইট অন্তর্বাস পরলে ভ্যাজাইনাইটিস হতে পারে৷ ছত্রাকঘটিত সংক্রমণের ফলে চুলকানি, সাদা স্রাবের মতো সমস্যা দেখা দেয়৷ তবে ঋতুস্রাব চলাকালীন রাতে ঘুমোতে যাওয়ার সময় উপযুক্ত অন্তর্বাস পরা ছাড়া উপায় কার্যত নেই৷ মহিলারা রাতে ঘুমোতে যাওয়ার সময় নিম্নাঙ্গের অন্তর্বাস পরলে সুতিরই পরুন৷ তবে ঘুমোতে যাওয়ার সময় ঊর্ধ্বাঙ্গের অন্তর্বাস বা ব্রা না পরাই শ্রেয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Healthy Lifestyle for Women: অন্তর্বাস পরে রাতে ঘুমনোর অভ্যাস কি মহিলাদের জন্য ভাল? নাকি ক্ষতিকর? জানুন
Next Article
advertisement
Purba Bardhaman News: অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
  • কঠোর পরিশ্রমের যে কোনও বিকল্প নেই তা দেখিয়ে দিলেন পূর্ব বর্ধমানের ভাতারের কুন্তল। প্রথম বছরে আশানুরূপ সাফল্য আসেনি। হতাশ না হয়ে আবারও পরীক্ষায় বসেছিল সে। এবার মিলল আশাতীত সাফল্য। এবারের সর্বভারতীয় জয়েন্টে রাজ্যে প্রথম হয়েছে কুন্তল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement