advertisement

Skin Care Buying Guide: সামনে যা পাচ্ছেন, তাই মাখছেন? মারাত্মক ভুল! স্কিনকেয়ার প্রোডাক্ট কেনার আগে এগুলো দেখে নিন

Last Updated:

Skin Care Buying Guide | বিশেষজ্ঞরা বলছেন, প্রলোভনে ভুললে চলবে না। বিশেষ করে স্কিনকেয়ার প্রোডাক্ট বাছাইয়ের ক্ষেত্রে।

Skin Care Buying Guide: একেক জনের ত্বক একেক রকম। তাই সব স্কিনকেয়ার প্রোডাক্ট সকলের জন্য একই রকম কাজ করবে না, সেটাই স্বাভাবিক। কিন্তু অধিকাংশ সময়েই এত বাছাবাছির ধৈর্য থাকে না। হাতের সামনে যা পাওয়া গেল তাই কিনে নেন অনেকেই। তাছাড়া দোকানে যেন নানা ধরনের কসমেটিক্সের মেলা বসেছে। ছড়িয়ে রয়েছে হাজারটা ব্র্যান্ড। এই এত সব প্রোডাক্টের মধ্য থেকে কোনটি নিজের জন্য ভালো, তা বুঝতেও সমস্যা হয় অনেক সময়।
তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রলোভনে ভুললে চলবে না। বিশেষ করে স্কিনকেয়ার প্রোডাক্ট বাছাইয়ের ক্ষেত্রে। কারণ একটু ভুলচুক হলেই ত্বকে দেখা দিতে পারে সমস্যা। হতে পারে অ্যালার্জি, ইনফেকশন! তাই নিজের ত্বক, কসমেটিক্সের মান ইত্যাদি বিষয়গুলি বাছাই করার পরই কিনতে হবে। এক্ষেত্রে বিশেষজ্ঞরা কয়েকটি জিনিস মাথায় রাখার পরামর্শ দিচ্ছেন। দেখে নেওয়া যাক সেগুলো।
advertisement
কী উপাদানে তৈরি: স্কিনকেয়ার প্রোডাক্ট কেনার আগে অবশ্যই দেখে নিতে হবে সেগুলো কী কী উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। ইদানীং সুপার মার্কেট বা অনলাইনে যে সব প্রোডাক্ট বিক্রি হচ্ছে সেগুলো ক্ষতিকর উপাদানে ভরপুর। এগুলোর নিয়মিত ব্যবহারে শুষ্ক ত্বক, ব্রন, ফুসকুড়ির সমস্যা তো হতেই পারে, ত্বকের ক্যানসার হওয়াও বিচিত্র নয়। আবার প্যারাবেনস, পেট্রোকেমিক্যাল, সিসা ইত্যাদি থাকলেও সচেতন হতে হবে। তাই প্রাকৃতিক এবং রাসয়নিকমুক্ত পণ্য কেনাই ত্বকের জন্য সবচেয়ে ভালো।
advertisement
advertisement
ত্বক অনুযায়ী প্রোডাক্ট কিনতে হবে: প্রথমে বুঝে নিতে হবে ত্বকের প্রকৃতি। ত্বক তৈলাক্ত হলে সেই ধরনের প্রোডাক্ট ব্যবহার করতে হবে যা তৈলাক্ত ত্বকে ব্যবহার যোগ্য। অন্য দিকে, স্কিন যদি ড্রাই হয় সেক্ষেত্রে ঠিক তেমন পণ্য ব্যবহার করতে হবে। এক্ষেত্রে প্রাকৃতিক পণ্য ব্যবহার করাই সবচেয়ে বুদ্ধিমান পদক্ষেপ। তবে ব্যবহারের ভুলে এই ধরনের পণ্য থেকেও হিতে বিপরীত হতে পারে। আসলে অনেকের কিছু নির্দিষ্ট উপাদান ব্যবহারে অ্যালার্জি বা র‍্যাশের মতো সমস্যা হয়। তাই সেদিকে খেয়াল রেখে প্রোডাক্ট কিনতে হবে।
advertisement
প্যাচ টেস্ট: নতুন কোন প্রোডাক্ট ব্যবহার করার আগে তা ত্বকের সঙ্গে মানাতে পারবে কি না তা যাচাই করার এক মাত্র পদ্ধতি হচ্ছে প্যাচ টেস্ট। যে কোনও স্কিন টাইপের জন্যই প্যাচ টেস্ট করে নেওয়াটা অতি গুরুত্বপূর্ণ, কিন্তু সেনসিটিভ স্কিনের জন্য টেস্ট করে নেওয়াটা মাস্ট! এটা কোনও জটিল পদ্ধতি নয়। খুব সহজেই করা যায়।
advertisement
কোনও প্রোডাক্টে অ্যালার্জিক রিঅ্যাকশন হবে কি না তা জানতে সামান্য পরিমাণে প্রোডাক্ট নিয়ে কানের পিছনের অংশে লাগাতে হবে। এটি করলে একটা ধারণা পাওয়া যাবে যে এই পণ্য বা উপাদানে অ্যালার্জির কোন সমস্যা হচ্ছে কি না।
advertisement
কোনও প্রোডাক্টে ইরিটেশান বা চুলকানির মতো সমস্যা হবে কি না তা জানতে প্রোডাক্টটি শরীরের সবচেয়ে সেনসিটিভ অংশে লাগিয়ে দেখে নিতে হবে। সেজন্য কনুই, ঘাড় কিংবা নাকের ডগায় অল্প পরিমাণে ব্যবহার করে দেখা যায়। শরীরের ওই অংশটি লাল হয়ে গেলে,বা ইরিটেশান শুরু হলে বুঝতে হবে প্রোডাক্টটি ত্বকের জন্য মানানসই নয়। সেটা আর ব্যবহার না করাই ভালো।
advertisement
স্কিন ব্রেকআউট বা পোরস ক্লগিং পরীক্ষার জন্য প্রোডাক্টটি থুতনি, ভ্রু বা নাকের চারদিকে সামান্য পরিমাণে লাগিয়ে টেস্ট করতে হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Skin Care Buying Guide: সামনে যা পাচ্ছেন, তাই মাখছেন? মারাত্মক ভুল! স্কিনকেয়ার প্রোডাক্ট কেনার আগে এগুলো দেখে নিন
Next Article
advertisement
দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে, নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !
দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে, নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !
  • নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !

  • দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে

  • কী জানালেন পরিচালকের স্ত্রী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement