advertisement

Skin Care By Zodiac: নিজের রাশি অনুযায়ী রূপচর্চা করেছেন কখনও? জানুন কোন রাশির কী দরকার

Last Updated:

রাশি অনুযায়ী আমরা তাই বেছে নিতে পারেন নিজের স্কিন কেয়ার রুটিন। (Skin Care By Zodiac)

রোদে পোড়া ত্বকে মধু লাগিয়ে রাখতে পারেন৷ এটি ট্যান দূর করতে সাহায্য করে৷
রোদে পোড়া ত্বকে মধু লাগিয়ে রাখতে পারেন৷ এটি ট্যান দূর করতে সাহায্য করে৷
#নয়াদিল্লি: একেকটি রাশির জাতক-জাতিকার ব্যক্তিত্ব একেক রকমের হয়। সেই অনুযায়ী এঁদের রূপচর্চার রুটিনও তৈরি হয়। রাশি অনুযায়ী আমরা তাই বেছে নিতে পারেন নিজের স্কিন কেয়ার রুটিন।
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯
অস্থির স্বভাবের জন্য ক্লিনিং, টোনিং ও ময়েশ্চারাইজিং এটুকুই করা ভালো।
advertisement
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০
বৃষরাশি নিয়মিত রূপচর্চা ভালোবাসে। ক্লিনিং, টোনিং ও ময়েশ্চারাইজিং ছাড়াও মাঝে মধ্যে স্টিম নিতে হবে।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০
নিজের সুবিধা মতো স্কিন কেয়ার রুটিন বানিয়ে নিতে পছন্দ করেন এঁরা। মেকআপ তুলে সেরাম, ময়েশ্চারাইজার ও আইক্রিম ব্যবহার এঁদের জন্য বাধ্যতামূলক।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২
এঁরা খুব মুডি হন। সারাদিনের পরিশ্রমের পর এঁদের এক্সফোলিয়েশন ও ফেস মাস্ক দরকার।
advertisement
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২
সিংহ রাশির জন্য সেরা হল কোরিয়ান স্কিন কেয়ার। ক্লিনজিং, ডাবল ক্লিনজিং, ফেস মাস্ক সবই প্রয়োজন এঁদের।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২
ত্বক নিয়ে খুঁতখুঁতে কন্যা রাশি ক্লিনজার, মিসেল ওয়াটার, ফেস সিরাম, আই ক্রিম সবটাই প্রয়োজন।
advertisement
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২
নিখুঁত ত্বক চান এই রাশির জাতিকারা। এঁদের ডবল ক্লিনজিং, চারকোল মাস্ক, হাইলাইটার দরকার।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১
ত্বক নিয়ে বেশি চিন্তা করে বৃশ্চিক রাশি। তাই এদের দরকার ডবল ক্লিনজিং, ঘুমোতে যাওয়ার আগে এক্সফোলিয়েশন, ফেস মাস্কিং সব করতে হবে।
advertisement
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১
ধনু রাশি সোজা-সাপটা বিষয় পছন্দ করে। তাই ক্লিনজিং, সেরাম, ময়েশ্চারাইজার, আইক্রিম ও সানস্ক্রিন এই সহজ রুটিনেই তাঁরা অভ্যস্ত।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯
ত্বকের জন্য বেশি সময় ও টাকা কোনওটাই খরচ করতে চায় না মকররাশি। ক্লেনজিং, সেরামের ব্যবহার, ময়েশ্চারাইজিং এই রুটিনই এঁদের জন্য ভালো।
advertisement
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮
কুম্ভ এমনিতে খুব বিশ্বস্ত স্বভাবের হয়। ত্বকের জন্যও এঁরা খুব যত্নশীল হন। ডাবল ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং, আই ক্রিম, সানস্ক্রিন এভাবেই এঁদের রুটিন চলবে।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০
এঁরা আদর্শবাদী হন। তাই নিয়মিত রূপচর্চা এঁদের পোষাবে না। সপ্তাহে একদিন ক্লিনজিং, ময়েশ্চারাইজিং, আই ক্রিম ও ফেস মাস্কিং এঁরা ব্যবহার করতে পারেন।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Skin Care By Zodiac: নিজের রাশি অনুযায়ী রূপচর্চা করেছেন কখনও? জানুন কোন রাশির কী দরকার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement