advertisement

Lipstick Tree: 'লিপস্টিক' গাছের ফল ভাঙলেই টাটকা লাল রং,সাগরের সমুদ্র সৈকতে 'নতুন ফল' বিকোচ্ছে জলের দরে

Last Updated:

একটি ছোট ফল, তার মধ্যেই রয়েছে সিঁদুরের রং। সাগরের সমুদ্র সৈকতে সেই ফল বিক্রি হচ্ছে ১০ টাকা প্রতি পিস দরে। নতুন এই ফল দেখে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ থেকে পর্যটকেরা

+
বিক্সা

বিক্সা ফল

গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: একটি ছোট ফল, তার মধ্যেই সিঁদুরের রং। সাগরের সমুদ্র সৈকতে সেই ফল বিক্রি হচ্ছে ১০ টাকা প্রতি পিস দরে। নতুন এই জিনিস দেখে ভিড় জমছে।
ফলটির নাম বিক্সা ওরেলানা, এমনটাই জানিয়েছেন রায়দিঘি কলেজের উদ্ভিদবিদ্যার অধ্যাপক তথা গবেষক অসীম মণ্ডল। এটি আমেরিকার ছোট গুল্ম জাতীয় গাছের ফল, প্রাকৃতিক রঞ্জক পদার্থ ও ফুড কালার হিসাবে ব্যবহার করা হয়। আমাদের রাজ্যের দার্জিলিং-এর মতো পাহাড়ি এলাকায় এই ফল পাওয়া যায়।
এই নতুন এই ফল দেখে সাধারণ মানুষজন খুবই উৎসাহিত হয়ে পড়েছেন। এ নিয়ে উদ্ভিদবিদ অসীম মণ্ডল জানিয়েছেন, মূলত ফুড কালার হলেও এই ফলটির রঙের জন্য কেউ যদি সিঁদুর হিসেবে ব্যবহার করে থাকে, তাহলে ভয়ের কিছু নেই, অসুবিধাও নেই। এই ফলটির ঔষধি গুণও রয়েছে। প্রদীপ দাস নামের এক বিক্রেতা জানিয়েছেন, দার্জিলিং থেকে তাঁরা এই ফল নিয়ে এসেছেন। প্রাকৃতিক রং থাকায় খুব ভাল বিক্রি হচ্ছে। কপালে তিলক কাটার জন্য অনেকে ব্যবহার করছেন।
advertisement
advertisement
বিক্সা ওরেলানা লিপস্টিক গাছ হিসেবে পরিচিত। এর বীজ থেকে গাঢ় কমলা-লাল রঞ্জক (বিক্সিন) পাওয়া যায়, যা খাদ্য এবং প্রসাধনীতে (লিপস্টিক) রং হিসেবে ব্যবহৃত হয়। এই গাছটি তার ঔষধি গুণাবলী, বিশেষ করে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এই গাছ ১০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এটি আয়ুর্বেদিক এবং ঐতিহ্যবাহী চিকিৎসায় প্রদাহনাশক এবং অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে ব্যবহৃত হয় যার ফলে এই গাছের গুরুত্ব বাড়ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Lipstick Tree: 'লিপস্টিক' গাছের ফল ভাঙলেই টাটকা লাল রং,সাগরের সমুদ্র সৈকতে 'নতুন ফল' বিকোচ্ছে জলের দরে
Next Article
advertisement
East Midnapore News: কে জানত আর ফেরা হবে না বাড়িতে...সাইকেল নিয়ে রাস্তা পারাপর করতে গিয়ে ২জনের মৃত্যু
কে জানত আর ফেরা হবে না বাড়িতে...সাইকেল নিয়ে রাস্তা পারাপর করতে গিয়ে ২জনের মৃত্যু
  • তমলুকের হরিদাসপুর বাজারের কাছে ঘটে এই ঘটনা

  • সবজি বোঝাই গাড়ি আচমকাই এসে পড়ে এবং ওই সাইকেল আরোহীর উপর

  • ঘটনাস্থলে মৃত্যু হয় সবজি বিক্রেতা অসিত পট্টনায়েকের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement