advertisement

Health benefits of Saboodana or Sago: সাবুমাখা খেতে ভালবাসেন? জেনে নিন এর গুণাগুণ ও উপকারিতা

Last Updated:

আসুন, দেখে নিই কী কী খাদ্যগুণ আছে সাবুদানায়(Health benefits of Saboodana or Sago )

ভারতীয় সংস্কৃতিতে পুজো পার্বণ এবং উপবাস মানেই পাতে সাবুদানা (Saboodana or Sago )৷ খিচুড়ি, পায়েস বা অন্যা্ন্য খাবার-উপবাস ভঙ্গের পর সাবুদানার মতো সহজপাচ্য এবং উপাদেয় খাবার কমই আছে৷ গাছের শিকড় বা মূলের অংশ থেকে পাওয়া সাবুদানা দীর্ঘ দিন ধরেই ক্রান্তীয় অংশের মানুষের আহার্যের তালিকায় আছে৷ আসুন, দেখে নিই কী কী খাদ্যগুণ আছে সাবুদানায়(Health benefits of Saboodana or Sago )৷
সাবুদানায় স্টার্চ বা শর্করার পরিমাণ অত্যধিক৷ কমপ্লেক্স কার্বস শরীরকে প্রচুর পরিমাণে কর্মশক্তি বা এনার্জি দেয়৷ কিন্তু রক্তে শর্করার মাত্রা পরিমিত রাখতে একবারে বেশি সাবু না খাওয়াই ভাল৷ প্রোটিন ও ভিটামিনের পরিমাণও সাবুদানায় কম৷ তবে সাবুর সবথেকে ভাল দিক হল, এটা গ্লাটেনমুক্ত৷ যাঁরা সেলিয়াক ডিজিজে ভুগছেন, তাঁদের কাছে গমের আটা ও দানাশস্যের ভাল বিকল্প সাবুদানা৷
advertisement
আরও পড়ুন : একমুঠো পেস্তায় লুকিয়ে নানা সমস্যার সমাধান
গবেষণা বলছে, শরীরচর্চা শুরুর আগে সামান্য সাবুদানা খেলে তা উপকারী৷ এর ফলে শরীরচর্চার অনুশীলন ভাল হয়৷ স্টার্চে ভরপুর বলে শরীরে চটজলদি এনার্জির যোগান দেয়৷
advertisement
রোগা বলে হীনমন্যতায় কষ্ট পান? তাহলে আপনার বন্ধু হতে পারে সাবুদানা৷ ডায়েটে সাবুদানা থাকলে ওজন বাড়ার পক্ষে সহায়ক শর্ত তৈরি হবে৷ আন্ডারওয়েটের খাদ্যতালিকায় সাবুদানা থাকা ভাল৷
advertisement
আরও পড়ুন : ওয়েব সিরিজে আসক্ত চোখ ঘিরে কালি ও ফোলা ভাব? দূর করুন সহজ এই ঘরোয়া উপায়ে
সাবুদানায় আছে ভিটামিন বি-৬ এবং ফোলেট৷ ফলে গর্ভস্থ ভ্রূণের সুস্থতার জন্য এটি খুবই উপকারী৷ অন্তঃসত্ত্বাদের ডায়েটে সাবুমাখা রাখার রীতি চলে আসছে অনেক দিন ধরেই৷
একদিকে পরিপাকে সহায়ক৷ অন্যদিকে, সাবুদানা কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে৷ তাই পেটের সমস্যায় কাতর যাঁরা, তাঁরা মাঝে মাঝেই স্বাদবদল করুন সাবুদানায়৷
advertisement
আরও পড়ুন : সেমাই টকদই চাটনি দিয়ে রসগোল্লার হযবরল স্বাদের দাম ১৪০ টাকা! খেয়ে কেমন লাগল ফুড ব্লগারের?
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মুক্তোসদৃশ সাবুদানা হৃদরোগের ঝুঁকিও কম করে৷ ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামে ভরপুর সাবুদানা হাড় মজবুত করে৷ উন্নত করে হাড়ের ঘনত্ব৷ ডায়েটে নিয়মিত সাবুদানা থাকলে তা উপশম করে অস্টিওপোরোসিস ও আর্থ্রাইটিসের মতো হাড়ের অসুখ৷
advertisement
পটাশিয়াম সমৃদ্ধ সাবুদানা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে৷ কমিয়ে দেয় স্ট্রোক ও হার্ট অ্যাটাকের মতো হৃদরোগের ঝুঁকি৷
যেহেতু সাবুদানা নিজেই শর্করায় ঠাসা, তাই এই উপাদান দিয়ে নোনতা পদ তৈরি করাই ভাল৷ চিনি মিশিয়ে খেলে সেই পদ আন্ডারওয়েট সমস্যার ক্ষেত্রে ভাল৷ কিন্তু মধুমেহ রোগী বা অন্যক্ষেত্রে বিপদ ডেকে আনবে৷ আর দোকান থেকে সব সময় পরিশোধিত সাবুদানাই কিনবেন৷ অপরিশোধিত সাবুদানা থেকে কিন্তু বমি, লিভারের ক্ষতি থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে পারে৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health benefits of Saboodana or Sago: সাবুমাখা খেতে ভালবাসেন? জেনে নিন এর গুণাগুণ ও উপকারিতা
Next Article
advertisement
LPG Gas Cylinder Booking: গ্যাসের কানেকশন আছে? e-KYC নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ... সতর্ক করল মোদি সরকার! ‘Step by Step’ জানুন কী ভাবে করবেন
গ্যাসের কানেকশন আছে? e-KYC নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ... সতর্ক করে দিল মোদি সরকার! জানুন কী ভাবে করবেন
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement